বিভিন্ন নদ-নদীর ৫৩ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে

ঢাকা, ৯ সেপ্টেম্বর : দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৩টি পয়েন্টের পানি হ্রাস ও ৩৬টির বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪ পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া একটি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও সুরমা নদীসমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে গঙ্গা ও কুশিয়ারা নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি…

Read More

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার জঙ্গি ও সৈন্যদের মধ্যে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়েছে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। ভারত শাসিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫৫ কিলোমিটার উত্তরপশ্চিমে বারামুল্লা জেলায় রাবেন-রাফিয়াবাদ গ্রামে এ বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখানে সোপোরির কাছে রাবেন-রাফিয়াবাদ গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে খবর পেয়ে আজ সকালে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেললে সেখানে বন্দুক যুদ্ধ শুরু হয়। পুলিশ কর্মকর্তারা জানান, সন্দেহভাজন দুই জঙ্গি এ এলাকায় লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা গোলাম মোহাম্মাদ…

Read More

প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা স্রোত আমরা মোকাবেলা করতে পারবো : ওবায়দুল কাদের

নোয়াখালী, ৯ সেপ্টেম্বর: রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ শনিবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত “৫০ শয্যা বিশিষ্ট কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন এবং আজও অব্যাহত আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোহিঙ্গা স্রোত আমরা মোকাবেলা করতে পারবো। জাতিসংঘ ও সারা বিশ্ব এ সংকট মোবাকেলায় প্রধানমন্ত্রীর…

Read More

সরকার দক্ষ মানবসম্পদ তৈরীতে জোর দিচ্ছে : শিক্ষামন্ত্রী

সিলেট, ৯ সেপ্টেম্বও : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, আর সে লক্ষ্যেই সরকার দক্ষ মানবসম্পদ তৈরীতে জোর দিচ্ছে। কারিগরি শিক্ষার প্রসারকে গুরুত্ব দিচ্ছে । আজ শনিবার সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার জমসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ একথা বলেন। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চশিক্ষা নয়- উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অনুসন্ধান করতে হবে জ্ঞানের। লেখাপড়ায় আনতে হবে বড় পরিবর্তন। আর এজন্য বিদ্যালয় ও শিক্ষার্থীদের অনেক দায়িত্ব রয়েছে। তিনি বলেন, শিক্ষা শুধু শ্রেণী কক্ষে সীমাবদ্ধ রাখলে…

Read More

রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে মিয়ানমারের প্রতি বাংলাদেশের বৌদ্ধদের আহ্বান

বিবিনিউজ  , ঢাকা, ৯ সেপ্টেম্বর, বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায় আজ রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায় এক মানববন্ধনের আয়োজন করে, এতে সংগঠনের মুখ্য সমন্বয়কারী অশোক বড়ূয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘একটি অশুভ শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের শান্তি প্রিয় নিরীহ বৌদ্ধদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করছে।’ অশোক বড়ূয়া বলেন, বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক ও সহিংস কর্মকান্ডকে সমর্থন করে না। সংগঠনের আহ্বায়ক মিয়ানমার সরকার এবং তার জনগণকে অহিংসভাবে এই বিষয়টি…

Read More

দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামীকাল

ঢাকা, ৯ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামীকাল রোববার বিকাল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২২ আগস্ট এ অধিবেশনের আহবান করেন । এটি হবে সংসদের শরৎকালীন অধিবেশন। সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ থেকে ১০ দিন হতে পারে। তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। ইতিমধ্যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সপ্তদশ অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবশ্য আগামীকাল বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ…

Read More

রোহঙ্গিা শরর্ণাথীদরে গ্রহণে বাংলাদশেরে অসুবধিার কথা যুক্তরাষ্ট্ররে স্বীকার

 ঢাকা, ৯ সপ্টেম্বের,   ময়িানমার থকেে স্রোতরে মতো আগত রোহঙ্গিা মুসলমিদরে গ্রহণ করতে গয়িে বাংলাদশে একটা জটলি পরস্থিতিতিে পড়ছেে উল্লখে করে যুক্তরাষ্ট্র বলছে, বপিুল সংখ্যক শরর্ণাথীর আশ্রয়দান যকেোন দশেরে জন্যই কঠনি ব্যাপার। বৃহস্পতবিার  এক নয়িমতি প্রসে  পররাষ্ট্র দফতররে মুখপাত্র হদিার নোর্য়াট বলনে, ‘আমি জানি অন্য যকেোন দশেরে মতই শরর্ণাথীদরে গ্রহণে বাংলাদশে কঠনি পরস্থিতিতিে পড়ছে নোর্য়াটকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্ররে পররাষ্ট্র দফতররে ওয়বেসাইটে বলা হয়, রাখাইনে জনগণরে ওপর কি ঘটছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সচতেন রয়ছে বলনে, ‘সখোনে যা ঘটছে তাতে আমরা অত্যন্ত উদ্বগ্নি।’ মানবাধকিার লংঘনরে জন্য ময়িানমাররে ওপর কোন নষিধোজ্ঞা দয়ো হবে…

Read More

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

বিবি নিউজ , গোপালগঞ্জ, ৯ সেপ্টেম্বর : জেলার কাশিয়ানী উপজেলায় আজ ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৬ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। লাশ তাদের আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে পুলিশ জানায়। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সেবাগ্রীন লাইনের ড্রাইভার ফরিদপুর সদরের জয়রামপুর এলাকার জিহাদ মোল্লা (২৯),…

Read More