ঢাকা, ৯ সেপ্টেম্বর : দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৩টি পয়েন্টের পানি হ্রাস ও ৩৬টির বৃদ্ধি পেয়েছে।
শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪ পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া একটি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও সুরমা নদীসমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে গঙ্গা ও কুশিয়ারা নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে যা পরবর্তীতে স্থিতিশীল হয়ে যেতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
এছাড়া আগামী ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় রোহানপুর ৯৬ দশমিক ৫ মিলিমিটার, নাকুয়া গাঁও ৬৫ মিলিমিটার, পঞ্চগড় ৫০ দশমিক ৫০ মিলিমিটার ও সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শেখ সালমা / বিবিনিউজ /১৯
