৬ জুন ২০২১(বিবিনিউজ): বিজ্ঞাপনে বিদেশি শিল্পী নিয়ে কাজের ব্যাপারে নীতিমালায় সংযোজন করে ‘ফি’ নির্ধারণ করলো সরকার। জানা গেছে, বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন নির্মাণ ও প্রচার করলে সরকারকে ২ লাখ টাকা করে দিতে হবে নির্মাতাদের। আর যে টেলিভিশন চ্যানেল ওই বিজ্ঞাপন দেখানো হবে, তাদের দিতে হবে ২০ হাজার টাকা। আজ রবিবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, আমরা নীতিমালায় সংযোজন করেছি, বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারবে, তবে ফি দিতে হবে। এটি…
Read MoreDay: June 6, 2021
সাভারের আশুলিয়ায় শিশু হত্যার দুই মাস পর প্রধান আসামি গ্রেপ্তার
৬ জুন ২০২১(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ায় রাজা মিয়া নামের ৯ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের দুই মাস পর আজ রোববার ভোরে পাবনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি আরিফুল ইসলামের (৩২) বাড়ি পাবনার সুজানগর উপজেলার তারাবাড়ি গ্রামে। আশুলিয়া থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মার্চের প্রথম সপ্তাহে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকায় আবুল কালামের বাসার একটি কক্ষ ভাড়া নেন আরিফুল। ওই কক্ষে তিনি স্ত্রী লিজা আক্তারকে নিয়ে থাকতেন। গত ২৮ মার্চ সন্ধ্যা থেকে বাসার মালিক কালামের শিশুসন্তান রাজা মিয়া হঠাৎ…
Read Moreচলমান লকডাউন ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
৬ জুন ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ রোববার শেষ হচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তা আরেক দফা বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত করা হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। চলমান বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে সব ধরনের গণপরিবহন চলতে পারছে।হোটেলেও বসে গ্রাহক খেতে পারছেন । জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও খোলা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে…
Read Moreমাশরুমকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ব্যাপক কাজ করছে বর্তমান সরকার : কৃষিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ৬ জুন ২০২১(বিবিনিউজ):মাশরুম একটি সম্ভাবনাময় ফসল। আমাদের দেশে ও বিদেশে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণেই ব্যাপক মাশরুম চাষের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বর্তমান সরকার মাশরুমকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ব্যাপক কাজ করে যাচ্ছে। আজ দুপুরে ঢাকার সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট পরিদর্শন মাশরুম চাষী ও উদ্যোক্তাদের সাখে মতবিনিময় শেষে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রী আরো বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানসহ অন্যান্য শস্য চাষাবাদের পাশাপাশি মাশরুম চাষাবাদ করতে কৃষকদের প্রতি আগ্রহ জাগাতে হবে। বাংলাদেশে ব্যাপক ভাবে মাশরুম চাষের সম্ভাবনা রয়েছে। যা দিয়ে…
Read Moreবজ্রপাতে দুই ভাই–বোনের মৃত্যু
৬ জুন, ২০২১(বিবিনিউজ):ফেনীর সোনাগাজী উপজেলায় বাড়ির উঠানে বজ্রপাতে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলো তামান্না আক্তার (১৫) ও তার ফুফাতো ভাই আল আমিন (৬)। তামান্না উপজেলার আলমপুর এলাকার মো. সোলাইমানের মেয়ে। সে স্থানীয় কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণি ছাত্রী ছিল। আর আল আমিন একই এলাকার বাহার উল্যাহর ছেলে। সে কাজীরহাট কারামতিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর এলাকায় সকালে বৃষ্টি শুরু হয়। তামান্না আক্তার তাঁর…
Read Moreবঙ্গবন্ধু সেতু থেকে ৬ হাজার ৪৩৪ কোটি টাকা টোল আদায়:সংসদে সেতুমন্ত্রী
৬ জুন, ২০২১(বিবিনিউজ):বঙ্গবন্ধু সেতু থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। এই সেতুর জন্য নেওয়া উন্নয়ন সহযোগীদের ঋণ ২০৩৪ সালে পরিশোধ হবে। আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমানের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে সেতুর…
Read Moreবাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা
৬ জুন, ২০২১(বিবিনিউজ): চীনের টিকা সিনোভ্যাক বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দিয়েছে। আজ রোববার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান অনুমোদনে স্বাক্ষর করেছেন। এর আগেও ২২টি দেশে এই টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে সিনোভ্যাকের টিকার দুই ডোজ নিতে হবে। দুই থেকে চার সপ্তাহ ব্যবধানে এই দুই ডোজ টিকা নিতে হবে। টিকা সংরক্ষণ করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সিনোভ্যাকের টিকার অনুমোদনের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটির এ দেশীয় এজেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওষুধ প্রশাসন বলছে, এটি নিয়ে…
Read More