দৈনিক করোনা শনাক্ত তিন হাজার ছাড়াল

১৪ জুন ২০২১(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০ জনের। যা গত ৪৯ দিনের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। যা গত ৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর চেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ২৬ এপ্রিল। সেদিন ৩ হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়। আর এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল ৯ মে, সেদিন মৃত্যু হয় ৫৬ জনের। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ২৯ হাজার ৯৭২। মোট…

Read More

নায়িকা পরীমনির মামলার প্রধান আসামি নাসির ও অমিসহ ৫জন গ্রেপ্তার

১৪ জুন ২০২১(বিবিনিউজ):ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ, অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা তিনটার দিকে তাঁদের উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি তিনজন হলেন লিপি, সুমি ও স্নিগ্ধা। আসামিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান। পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। ডিএমপির (মিডিয়া) অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে মাদকও জব্দ করা হয়েছে। এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন…

Read More

আইসিসির মাসসেরা টাইগার তারকা মুশফিক

১৪ জুন ২০২১(বিবিনিউজ):টাইগার তারকা মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রেমাকে টপকে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক ৭৯ গড়ে ২৩৭ ওয়ানডে রানের জন্য এই তালিকায় মনোনীত হয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রান করে দেশটির বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ে রাখেন অনন্য ভূমিকা। নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরা ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথেরিন ব্রায়েস।

Read More

ঢাকার ধামরাইয়ে স্কুল শিক্ষিকাসহ ২ গৃহবধূর লাশ উদ্ধার

১৪ জুন ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একদিনে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার লাশ দুটি উদ্ধার করে থানা পুলিশ। জানা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাগুজিপাড়া মহল্লার নুর নাহার (৩২) ‘গলায় ফাঁস দিয়ে’ ও উপজেলার আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের আলেয়া বেগম গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে মারা গেছেন। তবে তাদের মৃত্যুর রহস্য রয়েছে। নুর নাহার পৌরসভার বেজিরটেক এলাকার নুর হাসানের মেয়ে। তার মৃত্যুর ঘটনায় স্বামী খোকন ও স্বামীর ছোট ভাই রাসেল পলাতক রয়েছেন। নুর নাহার দুই সন্তানের মা।নুর নাহারের…

Read More

মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে

১৪ জুন ২০২১(বিবিনিউজ):মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হওয়ায় মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে। পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Read More

করোনা নিয়ে কোনো ঝুঁকি না নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

১৪ জুন ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কোনোরকম ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি হলে সেসব এলাকায় চলাচলসহ অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ (ব্লক) করে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে বলেছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে আবারও মনে করিয়ে দিতে বলেছেন তিনি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে কোনো এলাকা যদি ব্লক করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে স্থানীয়ভাবে সবাই…

Read More

সাভারে আলোচিত জোড়া খুনের প্রধান আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১৪ জুন ২০২১(বিবিনিউজ):সাভারে জোড়া খুনের প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক হত্যাকারীর নাম শাহাজালাল (২৩)।পুলিশ জানায়,গেল ১১ জুন সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় নিয়ে স্কুল ছাত্র নাজমুল হোসেন ও তার খালাতো ভাই রায়হান মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃওরা। পরে খবর পেয়ে পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহতদের পরিবার সেই দিনেই সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করলে আজ…

Read More

ধর্ষন চেষ্টার অভিযোগে নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে নায়িকা পরীমনির মামলা

স্টাফ রিপোর্টার,১৪ জুন ২০২১(বিবিনিউজ):ধর্ষণ চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন আলোচিত চিত্র নায়িকা পরীমনি। দুই জনের নাম উল্লেখ করে আরও চারজন অজ্ঞাত আসামীদের নামে তিনি মামলাটি দায়ের করেন।দুপুরে মামলার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম। জানা যায় গত নয় জুন রাতে চিত্রনায়িকা পরীমনি রাতে সাভারের বিরুলিয়ার তুরাগ নদীর তীরে অবস্থিত ঢাকা বোট ক্লাবে এক ব্যক্তির সাথে যান। সেময় তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির উদ্দিন নামের এক ব্যক্তি। পরে গতকাল তিনি ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এ বিষয়ে নিজের ফেসবুকে…

Read More