৩০ জুন ২০২১(বিবিনিউজ ):স্বাস্থ্য খাতে অনিয়ম, অব্যবস্থাপনা, লোকবল নিয়োগ না হওয়া নিয়ে সাংসদদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জবাব দিতে গিয়ে মন্ত্রী সাংসদদের নিজ এলাকার হাসপাতালের দায়িত্ব নিতে বলেন। ঢালাও অভিযোগ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিরোধী দলের সাংসদেরা হইচই করে প্রতিবাদ জানান। আজ বুধবার সংসদে বাজেট পাসের সময় মন্ত্রণালয় ও বিভাগ–সম্পর্কিত ৫৯টি মঞ্জুরি দাবির তিনটি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে আলোচনা হয়। এগুলো হলো আইন মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং স্বাস্থ্যসেবা বিভাগ। জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাঁটাই প্রস্তাবের ওপর তাঁদের বক্তব্য দেন। স্বাস্থ্যসেবা বিভাগের…
Read MoreDay: June 30, 2021
সাভারে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক
৩০ জুন ২০২১(বিবিনিউজ ): সাভারে অভিযান চালিয়ে ১১৪৭ পিচ ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৪।দুপুরে তাদেরকে আটকের বিষয়টি নিশিচত করেছেন র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।র্যাব ৪ জানায়,রাতে সাভারের আনন্দপুর এলাকায় একদল মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করেন। এসময় ১১৪৭ পিচ ইয়াবা,দুই ক্যান বিয়ার ও মাদক বিক্রির ১৭,২৪ টাকাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো । বিপ্লব হোসেন (৩৮),জহির ইসলাম (৩৮),রোকেয়া (৩৬),সানোয়ার হোসেন (৩৬), ওমর সরদার (৩০), মহি আক্তার (২৩),আরিফুর রহমান (৫২),রাকিব হাসান (১৮),। পরে…
Read Moreসরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে বিএনপি:সেতুমন্ত্রী
৩০ জুন ২০২১(বিবিনিউজ ):অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস সংক্রমিত সীমান্তবর্তী জেলাসহ মোট ৩০টি জেলা-উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের নেতিবাচক অপতৎপরতা প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।এদিন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের…
Read More৭২ ঘন্টায় কমতে পারে বৃষ্টিপাত
৩০ জুন ২০২১(বিবিনিউজ ): দেশের কোথাও কোথাও আজ ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আগামী ৭২ ঘন্টায় কমতে পারে বৃষ্টিপাত।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, হিমালয়ের পাদদেশীয়, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বি¯ৃÍত রয়েছে।এর একটি বাড়তি অংশ…
Read Moreআগামীকাল থেকে কঠোর বিধি নিষেধের প্রজ্ঞাপন জারি
৩০ জুন ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে আগামীকাল সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত জনসাধারণের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে ১ জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত নিম্নোক্ত বিধি-নিষেধ আরোপ করা হলো:১. সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।২. সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহণ, অভ্যন্তরীণ বিমানসহ ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।৩.…
Read Moreম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেল চীন
৩০ জুন ২০২১(বিবিনিউজ ): মশাবাহিত রোগ ম্যালেরিয়ার বিরুদ্ধে দীর্ঘ সাত দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছিল চীন। অবশেষে মিলেছে সফলতা। চীন এখন ম্যালেরিয়ামুক্ত দেশ। আজ বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। খবর এএফপির। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ায় চীনের জনগণকে অভিনন্দন। কয়েক দশক ধরে সুনির্দিষ্ট লক্ষ্য ও কার্যকর উদ্যোগের জেরে তাঁরা এ সফলতা পেয়েছেন। এ ঘোষণার মধ্য দিয়ে চীন সেসব দেশের তালিকায় যুক্ত হলো, যারা ভবিষ্যতে ম্যালেরিয়ামুক্ত বিশ্ব গড়ার পথে বাস্তব লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে। গত শতকের…
Read Moreবহস্পতিবার থেকে ৭ দিন সব অফিস বন্ধ, চলবে না যানবাহন
৩০ জুন ২০২১(বিবিনিউজ ): করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল থেকে সাত দিনের জন্য সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। গণপরিবহনসহ যন্ত্রচালিত সব যানবাহন বন্ধ থাকবে। বিজ্ঞাপন সাত দিনের কঠোর বিধিনিষেধের এই সময়ে জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধিনিষেধ বাস্তবায়নে এবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। গতকাল…
Read Moreসাভারের হেমায়েতপুরে ফার্মেসি দিয়ে ডাক্তার বলে দাবী করেন কবির
৩০ জুন ২০২১(বিবিনিউজ ):আমার ঘুমের ডিসটার্ব করছেন কেন? আমি একজন ডাক্তার, আমাকে ঘুমাতে দিন। এভাবেই গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাব দিলেন একজন কথিত ডাক্তার। গতকাল মঙ্গলবার বিকেল প্রায় সাড়ে তিনটায় ওই কথিত ডাক্তারকে চেম্বারে না পেয়ে মোবাইল ফোনে কল করলে তিনি এ জবাব দেন। উনি অনেক বড় ডাক্তার। নামের আগে জুড়েছেন এমবিবিএসের পদবী “ডাঃ” শব্দটি। সাইনবোর্ডে বড় করে লেখা আছে “ডাঃ কবির”। প্রকৃত অর্থে তিনি ডাক্তার নন। এলাকাবাসীর মতে, তিনি হাতুড়ে ডাক্তার। সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ফার্মেসি দিয়ে ডাক্তার বনে গেছেন ওই এলাকার কবির। তিনি এখন ডাঃ কবির। কোন ডিগ্রী না…
Read Moreকোরবানির জন্য এবারও গবাদিপশুর সংকট হবে না
৩০ জুন ২০২১(বিবিনিউজ ): দেশে পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য এবারও গবাদিপশুর সংকট হবে না। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, গরু, ছাগল, ভেড়া ও উট মিলিয়ে মোট ১ কোটি ১৯ লাখের মতো পশু রয়েছে, যা কোরবানি উপলক্ষে হাটে উঠবে। অধিদপ্তরের প্রাক্কলন অনুযায়ী, গত বছর দেশে ৯৫ লাখের মতো পশু কোরবানি হয়েছিল, যদিও প্রাক্কলন ছিল ১ কোটি ১০ লাখ। বিপরীতে বাজারে আনার মতো পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ। তবে হাটে কেনাবেচা শুরুর প্রথম দিকে দাম কম থাকায় খামারিরা গরু–ছাগল বিক্রিতে নিরুৎসাহিত হন। এতে ২৩ লাখের মতো পশু অবিক্রীত থাকে। মৎস্য ও…
Read Moreসাভারের এক নারী গৃহকর্মীকে সৌদি আরবে বাসায় আটকে যৌন নির্যাতনের অভিযোগ
স্টাফ রিপোর্টার, ৩০ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের এক নারী গৃহকর্মীকে সৌদি আরবে বাসা বাড়িতে আটকিয়ে রেখে যৌন নির্যাতন করার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। সকালে সাভার পৌর এলাকার পূর্ব জামসিং এলাকায় ওই নারী গৃহকর্মীর স্বামী নিজ বাড়িতে এ যৌন নির্যাতন করার অভিযোগ করেন তার পরিবার।জানাযায়,সাভারের পূর্ব জামসিং এলাকার রাব্বানী নামের এক যুবকের স্ত্রী ঝর্ণা খাতুন (৩৪) সংসারের অভাব অনটন ঘোচাতে তিন মাস আগে রান ট্রাভেলস এন্ড ট্যুর লিমিটেডের মাধ্যমে সৌদি আরবে একটি বাসা বাড়িতে গৃহকর্মীর কাজে যান। পরে সৌদি আরবের রিয়াদে যাওয়ার পরে একটি বাসা বাড়িতে কাজ করছিলেন তিনি। এসময় বেতন কম…
Read More