ক্ষমা চাইলেন সাকিব

১১ জুন ২০২১(বিবিনিউজ ): ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ার আউট না দেয়ায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেন সাকিব আল হাসান। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ফের মেজাজ হারান সাকিব। দৌড়ে এসে তিন স্ট্যাম্প তুলে আছাড় মারেন। এ ঘটনা নিয়ে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। অবশেষে অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়েছেন সাকিব। শুক্রবার পৌনে ছয়টার দিকে ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন সাকিব।স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, মেজাজ হারিয়ে সবার-বিশেষ করে যারা বাসায় বসে খেলা দেখছেন তাদের ম্যাচটা…

Read More

সাভারে দুর্বওদের হামলায় নিহত ২

১১ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারে দুর্বওদের হামলায় নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন বরিশাল জেলার গৌরনদী থানার পশিচম শেওড়া উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রায়হান ও অপরজন একই এলাকার নেছার মোল্ল্যার ছেলে নাজমুল। এরা একে অপরের খালাতো ভাই। এর মধ্যে রায়হান হেমায়েতপুরের যাদুরচর এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় আল নাছির ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলো। অপরজন গত কয়েকদিন আগে তার খালার বাসায় বেড়াতে এসেছিলো। গতকাল রাতে তারা যাদুরচর এলাকার ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বাসায়।এলাকাবাসী জানায়,ভোর রাতে ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকার একটি চকে ওই দুই…

Read More

সাভারে গ্যাস চুরির অভিযোগে আলেয়া কামাল সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন

১১ জুন ২০২১(বিবিনিউজ ):গ্যাস চুরি করে বিক্রি করার অভিযোগে সাভারে একটি সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করণ করেছে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে অবস্থিত আলেয়া কামাল সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের গ্যাস লাইন সংযোগ বিছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ জানায়,দীর্ঘদিন ধরে আলেয়া কামাল সিএনজি এন্ড ফিলিং ষ্টেশন কতৃপক্ষ রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি করে বিভিন্ন যানবাহনে বিক্রি করে আসছিলো। পরে তারা সুনিদিষ্ট অভিযোগের ভিতিত্বে গ্যাস চুরি করার অভিযোগে গ্যাস সংযোগ বিছিন্ন করেন। বর্তমানে সিএনজি ফিলিং ষ্টেশনটি…

Read More

আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার :ত্রাণ প্রতিমন্ত্রী

১১ জুন ২০২১(বিবিনিউজ ): আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শুক্রবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দিন রাত দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছেন বলেন বলেন তিনি।মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।সাভার-ঢাকা

Read More