১২ জুন ২০২১(বিবিনিউজ ):শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে, তা অনুমেয়ই ছিল। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগের ঘোষণা অনুযায়ী আজ শনিবার (১২ জুন) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। করোনাভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ কারণে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকে ঘাটতি নিয়ে ওপরের ক্লাসে উঠছে। কতটুকু শিখল, সেটাও যাচাই করা যাচ্ছে না। এর আগে শিক্ষা মন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে…
Read MoreDay: June 12, 2021
আগামী তিন থেকে চার দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে
১২ জুন ২০২১(বিবিনিউজ ):আষাঢ়ের শুরুতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার রয়েছে দেশজুড়ে, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এসবের প্রভাবে আগামী কয়েকদিন দেশের প্রায় সব এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এ ছাড়া সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করার সম্ভাবনা রয়েছে। গতকাল শুক্রবার ছিল জ্যৈষ্ঠ মাসের ২৮ তারিখ। এদিন নেত্রকোনায় দেশের সর্বোচ্চ ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এসময় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৪৮ মিলিমিটার। দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বর্ষণও অব্যাহত রয়েছে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘বর্ষা সমাগত। এরই মধ্যে পুরো দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) সেট হয়ে গেছে। এ জন্যে…
Read Moreশিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর
১২ জুন ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১২ জুন যথাযথভাবে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, সরকারের পাশাপাশি শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের কল্যাণে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি ও গণমাধ্যম, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য আমি আহ্বান জানাই।প্রধানমন্ত্রী…
Read Moreউন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিশুদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই:রাষ্ট্রপতি
১২ জুন ২০২১(বিবিনিউজ ):রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শিশুশ্রম একটি জাতীয় সমস্যা। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর সেজন্যই শিশুশ্রম নির্মূল করে বাধ্যতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে শিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে। আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করছে। তাই শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কর্মসূচি…
Read Moreসাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শিশির
১২ জুন ২০২১(বিবিনিউজ ):ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আম্পায়ারের সঙ্গে আশোভন আচরণ করে আবারও আলোচনায় সাকিব আল হাসান। আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালীন সময়ে, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্রথমে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব। এর পরের ওভারে তিনটি স্ট্যাম্পই তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন তিনি। সাকিবের এমন কাণ্ড ক্রিকেটাঙ্গনে ঝড় তুলছে। এ ঘটনার পর অ-খেলোয়াড়সুলভ অসদাচরণের জন্য ক্ষমাও চেয়েছেন সাকিব। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি ভবিষ্যতে এমন ভুল করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে, এ ঘটনায় সাকিবের পক্ষে সরব হয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। শুক্রবার দিবাগত রাতে…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবি
১২ জুন ২০২১(বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অনলাইন সাক্ষাৎকারের মাধ্যমে নতুন ছয়জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন একই বিভাগের আটজন শিক্ষক। গতকাল শুক্রবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি দর্শন বিভাগে ছয়জন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই ছয় পদের বিপরীতে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন ৫৭ জন প্রার্থী। আজ শনিবার অনলাইনে তাঁদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়া বাতিলের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।…
Read More