ইসলামের মর্মবাণী ছড়িয়ে সমাজকে ব্যাধি মুক্ত রাখতেই মডেল মসজিদ নির্মাণ করছে সরকার

১০ জুন ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে ইসলামের চর্চা, প্রচার ও প্রসারের মাধ্যমে এর মর্মবাণী মানুষকে অনুধাবন করানোসহ নানা সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতেই জেলা-উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার।প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে তাঁর সরকারের সন্ত্রাস-মাদক ও জঙ্গিবাদ বিরোধী সামাজিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে কমিটি করে সন্ত্রাস এবং জঙ্গিবাদের পাশপাশি মাদক, নারী ও শিশু নির্যাতন এবং পাশবিকতার বিরুদ্ধেও এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এই মসজিদগুলোও আমরা সেভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে ইসলাম সম্পর্কে সবধরণের প্রচার ও…

Read More

সাভারের দৃষ্টি নন্দন মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১০ জুন ২০২১(বিবিনিউজ ): সারা দেশের ন্যায় সাভারের দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মডেল মসজিদ উদ্বোধনে সাভারে অংশ গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম,পুলিশ সুপার মারুফ হোসেন সরদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণিসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও সাভারের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের…

Read More

দক্ষিণ কোরিয়ায় ভবন ধসে নিহত ৯

১০ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ):দক্ষিণ কোরিয়ায় একটি পাঁচ তলা ভবন ভাঙতে গিয়ে অন্তত নয় জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।বুধবার রাজধানী সিউলের দক্ষিণ পশ্চিমের গুয়াংজু শহরে ভবনটি ভাঙার সময় এর সামনে এসে একটি বাস থামে। বাসটির ওপর ভবনটি ধ্বসে পড়লে এর ভেতরে থাকা ১৭ যাত্রীর নয়জন ঘটনাস্থলেই প্রাণ হারায়। বাকিরা মারাত্মক আহত হয়।ন্যাশনাল ফায়ার এজেন্সি এ কথা জানিয়েছে।এদিকে ভবনটি ধসে পড়ার আগেই এ কাজে নিয়োজিত সকল শ্রমিককে সরিয়ে নেয়া হয়েছে।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

Read More

আজ সারা দেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০ জুন ২০২১(বিবিনিউজ ):একযোগে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে মসজিদগুলো উদ্বোধন করেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে, ধর্মীয় ভুল ব্যাখ্যা দূর করে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার দেশব্যাপী মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে। মসজিদগুলো ঢাকার সাভার উপজেলা, ফরিদপুরের মধুখালী ও সালথা উপজেলা, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর উপজেলা, মানিকগঞ্জের শিবালয় উপজেলা, রাজবাড়ি সদর উপজেলা, শরিয়তপুর সদর ও গোসাইহাট উপজেলা, বগুড়ার শারিয়াকান্দি, শেরপুর ও কাহালু উপজেলা,…

Read More

দেশে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে

১০ জুন ২০২১(বিবিনিউজ ):দেশে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে। সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে রয়েছে সিলেট। গত কয়েক দিন উল্লেখযোগ্য হারে সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। সিলেটের ঘনঘন ভূমিকম্প আতঙ্ক ছড়াচ্ছে সারা দেশেই। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের দিক থেকে সিলেট ছাড়াও রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম জেলা মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ। নেচার জিওসায়েন্স জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি হচ্ছে। ভূমিকম্পপ্রবণ এলাকার মানচিত্র অনুযায়ী সিলেট ও চট্টগ্রাম উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল। এতে আরও উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পের অন্যতম প্রধান কারণ হলো ভূত্বকীয় পাত (টেকটনিক…

Read More

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

১০ জুন ২০২১(বিবিনিউজ ):রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৯৬ পিস ইয়াবা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৪১ কেজি ৩৪৫ গ্রাম গাঁজা, ০৩ বোতল ফেন্সিডিল ও ০৫ লিটার দেশি মদ জব্দ করা হয়। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি রুজু হয়েছে।

Read More

যে কারণে বাড়ছে বজ্রপাত

১০ জুন ২০২১(বিবিনিউজ ):সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে পরিবেশগত পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বিশেষ করে জলবায়ুগত পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ যেমন— বন্যা, খরা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বজ্রপাত ইত্যাদির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তবে বেশ কিছু দিন ধরে বজ্রপাতে জানমালের ক্ষয়ক্ষতি অতীতের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি জলবায়ুগত এবং প্রাকৃতিক পরিবেশের উপাদানের পরিবর্তনের ফল তা সহজেই বলা যায়। আবহাওয়াবিদ ও পরিবেশবিদদের কথায়, এর অন্যতম বড় কারণ হচ্ছে দূষণ। গাছ কেটে বহুতল নির্মাণ, গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, যেখানে সেখানে বছরভর নির্মাণকাজ চলতে থাকায় অত্যধিক মাত্রায় পরিবেশ দূষিত হচ্ছে। সেই তুলনায়…

Read More

ভারতের মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১১

১০ জুন ২০২১(বিবিনিউজ ): ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে ভবন ধসে ৮ শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে মুম্বাইয়ের মালাদে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। খবর এনডিটিভির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে একটি ভবন আরেকটি ভবনের ওপর ধসে পড়েছে। এখনো অনেকে ধসে যাওয়ার ভবনের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে। উদ্ধারকাজ পরিচালনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।যে ভবনটি ধসে পড়েছে, সেটি একটি আবাসিক ভবন। বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) বলেছে, ঝুঁকিতে থাকা আরেকটি ভবন থেকেও উদ্ধারকাজ চলছে। স্থানীয় লোকজন এই উদ্ধারকাজে সাহায্য…

Read More