২৭ জুন ২০২১(বিবিনিউজ ):রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ১০ জন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যুর কথা জানায়। হাসপাতালে নেওয়ার পর অন্য দুজন মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিস্ফোরণে দুটি বাসের যাত্রীরা হতাহত হয়েছেন। অন্তত ৪৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় ১২ জনকে।শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পাথর শংকর পাল জানান,…
Read MoreDay: June 27, 2021
ধর্ষণ ও হত্যার চেষ্টার মামলার বাদী নায়িকা পরিমনি সাভার থানায় কয়েক ঘন্টা
স্টাফ রিপোর্টার,২৭ জুন ২০২১(বিবিনিউজ ): চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় যে আভিযোগ গুলো করা হয়েছিল সে গুলো নিয়ে সরাসরি পুলিশ জিঞ্জাসাবাদ করেছে। মামলার এজাহারভ’ক্ত আসামীদের পুলিশ গ্রেফতার করে আদালত থেকে রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করছে এবং এতে তিনি সন্তুু‘ষ্ট বলেও জানান।দুপুর আড়াইটার দিকে পরীমণি ঢাকার সাভার মডেল থানায় পৌঁছান। এ সময় তাকে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহীল কাফির কক্ষে প্রবেশ করতে দেখা যায়।জানা গেছে, মামলার প্রয়োজনে সাভার মডেল থানায় যান তিনি। পরীমণি সেখানে পৌঁছানোর পর থেকে থানায় অনেক জনসাধারণসহ সাংবাদিকদের থানা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। থানার প্রধান…
Read Moreচুমু খেয়ে বিপাকে, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
২৭ জুন ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের প্রকোপ আবারও বাড়ছে যুক্তরাজ্যে। দেশটিতে এই ভাইরাসের সংক্রমণ হাজারের কোটায় নেমে এসে আবারও তা বেড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এই যখন পরিস্থিতি তখন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের চুমু খাওয়ার ছবি প্রকাশ পায়। আর এতে বিপাকে পড়েন তিনি। অবশেষে পদত্যাগ করলেন হ্যানকক। খবর এএফপির। শনিবার পদত্যাগ করেছেন হ্যানকক। কারণ, সরকার করোনার স্বাস্থ্যবিধি নিজেই ভঙ্গ করেছেন তিনি। যদিও সামাজিক দূরত্বের এই বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু সমালোচনা থামেনি। ফলে পদ ছাড়তে বাধ্য হলেন তিনি। এর আগে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে…
Read Moreথাইল্যান্ড থেকে ৩৭ যাত্রীসহ বিশেষ বিমান ঢাকায়
২৭ জুন, ২০২১ (বিবিনিউজ) : ব্যাংককে বাংলাদেশ দূতাবাস সেখানে আটকে পড়া ৩৭ বাংলাদেশী ও থাই নাগরিকের জন্য থাইল্যান্ড থেকে ঢাকাগামী একটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। যাত্রীবাহী বিশেষ এই বিমানটি গতকাল বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছায়। যাত্রীদের নিজস্ব খরচে বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে আসতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্ম্ভৃব সব ধরনের সহযোগিতা দেয়ার পূর্ব ঘোষণানুযায়ী এব্যবস্থা করা হয়ছে বলে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।এ বিশেষ বিমানের যাত্রীদের থাইল্যান্ডের স্বর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাইসহ দূতবাসের অন্যান্য কর্মকর্তারা বিদায় জানান এবং…
Read Moreলকডাউন বিরোধী বিক্ষোভ
২৭ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ):হাজার হাজার লকডাউন বিরোধী বিক্ষোভকারী শনিবার মধ্য লন্ডনে মিছিল করেছে, এ সময় তারা প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট উভয় ভবনে টেনিসবল নিক্ষেপ করেছে।ইংল্যান্ডে ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা ছিল, তবে ভারতীয় ডেল্টা ভেরিয়ান্ট ছড়িয়ে পড়ায় এই ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্টভবনের দিকে মিছিল করে, তারা পতাকা বহন করে, শিষ দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানায়।ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলের ডেভন থেকে বিক্ষোভে অংশ নেয়া আইইন ম্যাককাসল্যান্ড বলেন, “এই বিক্ষোভে আমার অংশ নেয়ার প্রধান কারণ লকডাউনে…
Read Moreলকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুন ২০২১(বিবিনিউজ ): বাংলাদেশের টিকা উৎপাদন কারখানা গোপালগঞ্জে করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।তিনি বলেন, লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যেই চীনের ভ্যাকসিনও চলে আসবে এবং ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধি পাবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।
Read Moreসাভারের নদী ও খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: রাজীব
স্টাফ রিপোর্টার,২৭ জুন ২০২১(বিবিনিউজ ): নদী ও খাল দখল কারীরা যতই প্রভাবশালী হোক না কেন, দখল মুক্ত করে নদী ও খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া কলেজে সাভার উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন কালে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এ কথা বলেন। এ সময় তিনি হেমায়েতপুরে দখল হয়ে যাওয়া কাটাখালী পরিদর্শন করেন।জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপন কর্মসুচী শুরু হয়েছে। বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় বিভিন্ন প্রজাতির ফলজ ও…
Read More