স্টাফ রিপোর্টার,২৭ জুন ২০২১(বিবিনিউজ ): চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় যে আভিযোগ গুলো করা হয়েছিল সে গুলো নিয়ে সরাসরি পুলিশ জিঞ্জাসাবাদ করেছে। মামলার এজাহারভ’ক্ত আসামীদের পুলিশ গ্রেফতার করে আদালত থেকে রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করছে এবং এতে তিনি সন্তুু‘ষ্ট বলেও জানান।
দুপুর আড়াইটার দিকে পরীমণি ঢাকার সাভার মডেল থানায় পৌঁছান। এ সময় তাকে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহীল কাফির কক্ষে প্রবেশ করতে দেখা যায়।
জানা গেছে, মামলার প্রয়োজনে সাভার মডেল থানায় যান তিনি। পরীমণি সেখানে পৌঁছানোর পর থেকে থানায় অনেক জনসাধারণসহ সাংবাদিকদের থানা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। থানার প্রধান ফটক আটকে দেয়া হয়। দেয়া হয়নি পুলিশের পক্ষ এ মামলার কোন তথ্য। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার জানান, মামলার তদন্তের স্বার্থে কোন মিডিয়া কর্মীকে ডাকা হয়নি তাই কোন ব্রিফও করা হবে না।
এর আগে গত ২৩ জুন মামলার আসামি নাসির ইউ আহমেদ ও তুহিন সিদ্দিকী অমিকে ৫ দিনের রিমান্ডে থানায় আনা হয়। এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
চলতি মাসের ৮ তারিখ পরীমণি মীরপুর বেরিবাধ সংলগ্ন সাভারের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির বিরুদ্ধে। এই ঘটনায় ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি।
ধর্ষণ ও হত্যার চেষ্টার মামলার বাদী নায়িকা পরিমনি সাভার থানায় কয়েক ঘন্টা
