২৪ জুন ২০২১(বিবিনিউজ):নারী ও শিশু পাচারে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে ‘সীমান্ত ব্যাংক’ এর ১৯তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, নারী, শিশু ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। নারী পাচারে জড়িতদের ব্যাপারে কারো কোনো সুপারিশ বিজিবি পাত্তা দেয় না বলেও মন্তব্য করেন তিনি। সীমান্ত ব্যাংকের শাখা উদ্বোধনের সময় তিনি বলেন, পর্যায়ক্রমে ব্যাংকিং সেবা সীমান্তে পৌঁছে দেয়া হবে। বিজিবির সদস্যরা সহজশর্তে ঋণ…
Read MoreDay: June 24, 2021
ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে বিদ্যুতের সাব-স্টেশনে ডাকাতি
২৪ জুন ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের বালিয়া-মাদারপুর নতুন বিদ্যুতের সাব-স্টেশনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুন) রাতে ডাকাতরা ওই সাব-স্টেশনের ইঞ্জিনিয়ারসহ চার লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে পিটিয়ে হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গুরুতর আহতদের স্থানীয় সীমান্ত জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাইয়ের বালিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত ট্রাকযোগে এসে…
Read Moreসারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
২৪ জুন ২০২১(বিবিনিউজ):আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী দু’দিনে সারাদেশে আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও পরবর্তী পাঁচদিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। অন্যদিকে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি…
Read Moreসর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো
২৪ জুন ২০২১ (বিবিনিউজ) : বুধবার ইউরো চ্যাম্পিয়নশীপে ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগালের স্পুারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর এই দুই গোলেই তিনি ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাইয়ের সর্বকালের সর্বোচ্চ ১০৯টি আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করেছেন। পর্তুগালের জার্সি গায়ে সর্বমোট ১৭৮টি ম্যাচ খেলে ১০৯ গোল করেছেন সিআর সেভেন।৩৬ বছর বয়সী রোনাল্ডো ইতোমধ্যেই ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে ১৪ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। এই তালিকায় তিনি পাঁচ গোলের ব্যবধানে পিছনে ফেলেছেন সাবেক ফরাসী অধিনায়ক মিশেল প্লাতিনিকে। ১৯৮৪ সালে ইউরোর এক আসরেই প্লাতিনি ফ্রান্সের হয়ে ৯ গোল করেছিলেন। এছাড়া সর্বোচ্চ পাঁচটি…
Read Moreসংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনে পাস হওয়া ৪টি বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদান
২৪ জুন ২০২১(বিবিনিউজ): : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনে পাস হওয়া ৪টি বিলে সম্মতি প্রদান করেছেন।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ রাষ্ট্রপতি বিলগুলোতে সম্মতি প্রদান করেন।বিল ৪টি হচ্ছে, নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১; আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১; হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১ এবং শিশু দিবাযতœ কেন্দ্র বিল, ২০২১।
Read Moreনব-নিযুক্ত সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন
২৪ জুন ২০২১(বিবিনিউজ):নব-নিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেলের র্যাংক ব্যাজ পরানো হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে গণভবনে নতুন সেনা প্রধানকে এই র্যাংক ব্যাজ পরানো হয়।নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান সেনা বাহিনীর নতুন প্রধানকে এ র্যাংক ব্যাজ পরিয়ে দেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস কে জানান, র্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নিযুক্ত সেনা প্রধানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।নতুন সেনা প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর…
Read Moreআম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোয় মাহমুদউল্লাহর জরিমানা
২৪ জুন ২০২১(বিবিনিউজ): ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোয় জরিমানা গুনতে হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহকে। প্রাইম ব্যাংকের বিপক্ষে গতকালকের ম্যাচে অলক কাপালির বিরুদ্ধে একটি আউটের আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন তিনি এতে লেভেল-২ আচরণবিধি ভাঙার জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন সে ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান নিজেই। প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫.৫ ওভারে বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের বলে অলক কাপালির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন গাজী গ্রুপের ক্রিকেটাররা। তারা সমস্বরে হাত উঁচিয়ে, হাঁটু…
Read Moreসাভারে পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার ,গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার, ২৪ জুন ২০২১(বিবিনিউজ): সাভারে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় তিন জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা। গেল ২২ জুন রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ জানায়,গেল ২২ জুন রাতে পোশাক কারখানায় কাজ শেষ করে জয়নাবাড়ি এলাকার একটি রাস্তা দিয়ে ওই নারী শ্রমিক নিজ ভাড়া বাসায় ফিরছিলেন। এসময় ওই নারীর পূর্ব পরিচিত যুবক তারেক ও রাব্বী তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তাদের ভাড়া বাসায় মুখ চেপে ধরে…
Read Moreসাভারের আশুলিয়ায় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
২৪ জুন ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের মেরামতের কাজ করার সময় দেয়াল ধসে মোঃ শফিকুল ইসলাম (৩২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া এলাকার আলী হোসেন শিকদারের বাড়ির ৪ তলার ২য় তলায় কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।নিহত শফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পাইকপাড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি ওই এলাকার নুরুল ইসলামের বাড়ীতে ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতেন।পুলিশ জানায়, সকাল থেকে ওই এলাকার আলী হোসেন শিকদারের বাড়ীতে ভবন মেরামতের কাজ করছিল শফিকুল। ভবনের দ্বিতীয় তলায় মেরামতের কাজ…
Read Moreআত্মহত্যা করলেন অ্যান্টি ভাইরাসের নির্মাতা ম্যাক্যাফি
২৪ জুন ২০২১(বিবিনিউজ): যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতা জন ম্যাক্যাফি কারাগারে আত্মহত্যা করেছেন। বুধবার স্পেনের একটি কারাগারে আত্মহত্যা করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কর ফাঁকির মামলায় স্পেনের আদালত তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন দেওয়ার পর আত্মহত্যা করেন তিনি। ম্যাক্যাফি ১৯৮০-এর দশকে নিজ নামে ‘ম্যাক্যাফি’ প্রতিষ্ঠা করেন। এরপর ২০১১ সালে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের কাছে ম্যাক্যাফি বিক্রি করেন তিনি। এরপর থেকে তিনি আর কোনো ব্যবসায় জড়াননি। যুক্তরাষ্ট্রের ৭৫ বছর বয়সী এই ব্যবসায়ী খামখেয়ালি আচরণের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে কিউবাকে সাহায্য…
Read More