সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস


২৪ জুন ২০২১(বিবিনিউজ):আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী দু’দিনে সারাদেশে আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও পরবর্তী পাঁচদিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

অন্যদিকে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Related posts

Leave a Comment