কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে , নিহত ২

২৮ জুন ২০২১(বিবিনিউজ ):ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক-হেলপার দুই জনেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী। আজ সোমবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাসা চান্দিনা বাগুর পালকি সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হন…

Read More

করোনা মোকাবেলায় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২৮ জুন ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সেকেন্ড ওয়েভে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এই রোগের বিস্তার মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেছেন।পাশাপাশি তিনি দেশের ১শ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার মাধ্যমে দেশের রপ্তানী খাতকে সমৃদ্ধ করণে সংশ্লিষ্ট মহলকে গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন,‘এই অবস্থা (করোনা) আমরা মোকাবেলা করতে পারবো। ইনশাল্লাহ সে বিশ^াস আমাদের রয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাই।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী…

Read More

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা সানোয়ারসহ ৯ ডাকাত সদস্য আটক

স্টাফ রিপোর্টার,২৮ জুন ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ নয় ডাকাত সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।সকালে তাদেরকে আটকের বিষয়টি নিশিচত করেছেন র‌্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।র‌্যাব ৪ জানায়,আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (৩৮), রিপন মিয়া (৩০), সানোয়ার হোসেন পাঠান (৩৫), লিটন রেজা ওরফে রাজা (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ…

Read More

সাভারে পরিবহনসংকট ও বাড়তি ভাড়ার প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

২৮ জুন ২০২১(বিবিনিউজ ): গণপরিবহনের সংকট ও বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকালে সাভার রেডিও কলোনি এলাকায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে গণপরিবহন বন্ধ রয়েছে। সকালে কর্মস্থলে যাওয়ার পথে সড়কে পরিবহন না পেয়ে ক্ষুব্ধ হন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। দীর্ঘ সময় অপেক্ষা করে গণপরিবহন না পেয়ে সকাল আটটার দিকে শ্রমিকেরা সাভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।…

Read More