২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না

৩ জুন ২০২১(বিবিনিউজ): জাতীয় সংসদে আগামী ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটে দুই লাখ টাকার কম অর্থের সঞ্চয়পত্র কিনতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) সার্টিফিকেট লাগবে না। বর্তমানে ৫০ হাজার টাকার অধিক অর্থের সঞ্চয়পত্র কিনতে টিআইএন সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বৃহস্পতিবার সংসদে ২০২১-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় একথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, দুই লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয় এবং পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়াও করের আওতা সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে টিআইএন জমা দিতে হবে।জাতীয়…

Read More

বাড়ির নকশা ও সমবায় সমিতির অনুমোদনে লাগবে টিআইএন

৩ জুন ২০২১(বিবিনিউজ):বাড়ির নকশা অনুমোদন করতে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যেকোনো সমবায় সমিতির রেজিস্ট্রেশন বা নিবন্ধনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ বিধান আরোপ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি তাঁর বাজেট বক্তব্যে বলেন, করজাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি। এর মানে শহরে বা গ্রামে যেখানেই আপনি বাড়ি করতে যান না কেন আপনার টিআইএন নিতে হবে। এ ছাড়া বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনো সমবায় সমিতি করলে…

Read More

৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন

৩ জুন ২০২১(বিবিনিউজ):২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশ। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন। এটি দেশের ৫০ তম, আওয়ামী লীগ সরকারের ২১ তম ও বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট। আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে…

Read More

সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেতে কর্মসূচি পালন

৩ জুন ২০২১(বিবিনিউজ):অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণাসহ তিন দাবিতে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাখানেক তাঁরা সেখানে অবস্থান করেন। এ সময় নীলক্ষেত এলাকায় যান চলাচলে বিঘ্ন তৈরি হয়। তাঁদের অন্য দুই দাবি হলো সব বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ ও হল খুলে সব পরীক্ষা নেওয়া। এ কর্মসূচিতে ইডেন মহিলা কলেজের ছাত্রী শারমিন জাহান, ঢাকা কলেজের ছাত্র মো. হাবিব প্রমুখ…

Read More

সরকার শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে

স্টাফ রিপোর্টার, ৩ জুন ২০২১(বিবিনিউজ):চলন্ত বাসে আর কোন নারী শ্রমিক যেন ধর্ষণের শিকার না হয় সেজন্য পুলিশকে সর্তক অবস্থানে রাখা হয়েছে এবং সেই সাথে কারখানা ছুটির পরে নারী শ্রমিকরা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য মহাসড়কে শিল্প পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শহিদুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ কার্যালয়ে কারখানার মালিক,শ্রমিক,জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি এসময় আরও বলেন,শ্রমিকদের সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশের রপ্তানীতে শ্রমিকদের ভুমিকা অনেক । তিনি…

Read More

সাভারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ৩ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭ ২০২১) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরুস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য গণ বিশ^বিদ্যালয় মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা…

Read More

ট্রাক -মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগনের মৃত্যু

০৩ জুন ২০২১(বিবিনিউজ):নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই দুজন সম্পর্কে মামা-ভাগনে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন মো. আশকার (১০) ও তাঁর ভাগনে মিনহাজুল ইসলাম (৮)। আশকার উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান শাহনূরের ছেলে। সে বসুরহাট পৌরসভার দারুল আকরাম মাদ্রাসার তৃতীয় জমাতের ছাত্র। একই এলাকার শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল। সে একই মাদ্রাসার প্রথম জমাতের ছাত্র ছিল। আহত মোটরসাইকেলচালক হলেন নিহত আশকারের বড় ভাই মনিরুজ্জামান ওরফে…

Read More

আশুলিয়ায় চলন্ত বাসে গণধর্ষণের ৪ আসামি আবারও ৩ দিনের রিমান্ডে

৩ জুন ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির চারজনের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২ জুন) দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি হয়। এ সময় একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) ও বগুড়ার…

Read More

আশুলিয়ায় যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

৩ জুন ২০২১(বিবিনিউজ): ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রকাশ্যে ধামসোনা ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন এর উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে । বুধবার ২ জুন সকাল ৭ ঘটিকার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুত বাসস্ট্যান্ড এলাকার ডেন্ডাবর ঈদগাহ মাঠ সংলগ্ন কাচাঁবাজার গলিতে মাইলস্টোন স্কুলের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা মোঃ ফরহাদ হোসেন ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। আহত যুবলীগ নেতা ফরহাদ হোসেনের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় ফরহাদ ভোর বেলা জীমে শরীর চর্চার জন্য বের হয়। সকাল ৭ টার দিকে জীমে শরীর চর্চা শেষে একা বাসায় ফিরছিলেন। এসময় পুর্বে থেকে ওত পেতে থাকা…

Read More