চিকিৎসা শেষে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

১৯ জুন ২০২১(বিবিনিউজ): প্রায় দুই মাস পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার রাত ৮টা ১০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে বিকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ মে তার শ্বাস কষ্ট বেড়ে…

Read More

দ্বিতীয় মেয়াদে মহাসচিব পদে আন্তোনিও গুতেরেস

১৯ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ): জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারো সংস্থাটির শীর্ষ পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন।শুক্রবার শপথ নিয়ে গুতেরেস বিশ্বজুড়ে চলমান কোভিড -১৯ মহামারি থেকে পাওয়া শিক্ষা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন।গুতেরেস দ্বিতীয় মেয়াদে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শপথ গ্রহণের পর সংবাদ সম্মেলনে আন্তোনিও গুতেরেস (৭২) বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একই সময়ে এটি আমাদের জন্য বড় সুযোগও, করোনা মহামারির এই সংকটকে কাজে লাগিয়ে বিশ্বকে বদলে দিয়ে তা থেকে শিক্ষা গ্রহণ করা।’গুতেরেস ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়ত্বি…

Read More

ঝিনাইদহে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার,১৯ জুন ২০২১(বিবিনিউজ): ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমি দখল ও ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করতে অব্যাহত হুমকি দিচ্ছে চাঁদাবাজরা। এদিকে, পরিবারের পক্ষে করা থানায় চাঁদাবাজি মামলা তুলে নিতেও হুমকি দিচ্ছে চক্রটি। এ নিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।মুক্তিযোদ্ধা পরিবারটি নিজের বসত ভিটা রক্ষায় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধি গ্রামের বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সেনা সদস্য মোঃ হাফিজুর রহমানের কন্যা শাহানাজ পারভিন গণমাধ্যম কর্মীদের জানায়, আমার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় আমার মাকে নিয়ে গ্রামে একা…

Read More

রাজধানীর কদমতলীতে বাসা থেকে বাবা-মা-মেয়ের লাশ উদ্ধার

১৯ জুন ২০২১(বিবিনিউজ):রাজধানীর কদমতলীর মুরাদপুর হাইস্কুল রোডে একটি বাসা থেকে বাবা, মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই পরিবারের শিশুসহ আরও দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরেক মেয়েকে আটক করা হয়েছে। যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল (২১)। হাসপাতালে যে দুজনকে ভর্তি করা হয়েছে, তাঁরা হলেন মাসুদ রানার আরেক মেয়ে মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তাঁদের পাঁচ বছরের মেয়ে মার্জান তাবাসসুম। শফিকুল ও মেহজাবিনের বয়স প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।হাসপাতালে চিকিৎসাধীন…

Read More

ব্রিজে ঢালাই খসে ফুটো, হুমকিতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক!

১৯ জুন ২০২১(বিবিনিউজ ):দিনাজপুরের কাহারোহের ভাতগাঁও ব্রিজে ঢালাই খসে ব্রিজের একাংশ ফুটো হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার ঢেপা নদীর উপর নির্মিত ভাতগাঁও ব্রিজের এক কোনে ঢালাই খসে কিছু জায়গা ফুটো হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে ওই মহাসড়কে যোগাযোগ ব্যবস্থায়। যেকোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে জানায় স্থানীয়রা। তবে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকিপূর্ণ নয় বলে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানায়। গত শুক্রবার ব্রিজের পশ্চিম পাড়ে উত্তর অংশে ঢালাই খসে কিছু জায়গা ফুটো হয়েছে, রড বেড়িয়ে পড়েছে…

Read More

বাংলাদেশের মোট জনসংখ্যার চেয়েও ১ কোটি জন্ম নিবন্ধন বেশি

১৯ জুন ২০২১(বিবিনিউজ ): বাংলাদেশের প্রকৃত জনসংখ্যার চেয়ে জন্ম নিবন্ধনের সংখ্যা ৯৯ লাখ ছয় হাজার বেশি! এটা কিভাবে সম্ভব। এক বা দুই লাখ নয়, প্রায় এক কোটি বেশি। জন্ম নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশের নাগরিক হিসেবে এখন পর্যন্ত ১৮ কোটি ২০ লাখের বেশি মানুষের জন্ম নিবন্ধন করা হয়েছে। অথচ আদমশুমারির চলতি বছরের হালনাগাদ তথ্যানুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, দেশের জনসংখ্যা ১৭ কোটি ২০ লাখ ৯৪ হাজার। তাহলে বাড়তি নিবন্ধনকারীরা কারা? সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জন্ম নিবন্ধন নির্ভুলভাবে করা হচ্ছে না। এক ব্যক্তির একাধিক নিবন্ধন, জন্মের ৪৫ দিনের…

Read More

মস‌জি‌দের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা

১৯ জুন ২০২১(বিবিনিউজ ):কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮‌টি দানবাক্স খোলা হ‌য়ে‌ছে। ৮‌টি দানবাক্স থে‌কে ১২ বস্তা টাকা পাওয়া গে‌ছে। এখন চল‌ছে টাকা গণনা। শ‌নিবার সকাল পৌ‌নে ৯টার দি‌কে জেলা প্রশাস‌নের ঊর্ধ্বতন কর্মকর্তা, মস‌জিদ কমি‌টিসহ ব্যাপক নিরাপত্তাব্যবস্থার ম‌ধ্যে সিন্দুকগু‌লো খোলা হয়। জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের অতিরিক্ত ম্যা‌জি‌স্ট্রেট ফ‌রিদা ইয়াস‌মিন, নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, ‌মো. ইব্রা‌হিম ও মো. উবায়দুর রহমান শা‌হেল জানান, টাকা গোনা শেষ হতে বি‌কেল হ‌য়ে যা‌বে। টাকা গোনা শেষ হ‌লে হিসাব ক‌রে ব্যাং‌কে জমা রাখা হ‌বে।এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ দুই কোটি…

Read More