সাভারের গলফ ক্লাবে সেনা প্রধান


স্টাফ রিপোর্টার,২৭ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ):বাংলাদেশ এ্যামেচার ওপেন ৪দিন ব্যাপী  বাংলাদেশ গলফ ফেডারেশন এর সার্বিক তত্ত্বাবধানে সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।
এ  প্রতিযোগীতায় ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ০৭ (সাত) টি দেশের
এ্যামেচার গলফ খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন। উল্লেখিত টুর্ণামেন্টে ২০ জন বিদেশী গলফার সহ মোট ১০২ জন খেলোয়াড় অংশগ্রহন করেন।

পুরুষ দলগত ইভেন্টে মালয়শিয়ার হারেজ হেজরি  এবং ফারিজ আজিহাन এর সমন্বয়ে গঠিত পুরুষ দল শিরোপা অর্জন করেছে। পারের চেয়ে ১৩ স্ট্রোক বেশী খেলে ৩০১ এস স্কোর নিয়ে টীমের ফাইনাল রাউন্ডে ব্যাক কাউন্টে এগিয়ে থাকার কারনে তাঁরা এই শিরোপা নিশ্চিত করেন। মেহেদী হাসান (বাংলাদেশ) এবং মুন্না মিয়া (বাংলাদেশ) এর সমন্বয়ে গঠিত পুরুষ ‘বি’ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁদের দুই রাউজের সর্বমোট এসে স্কোর  ৩০১ যা পারের চেয়ে ১৩ স্ট্রোক বেশী।
বাংলাদেশ এর অ্যামেচার গলফার সৈনিক মোঃ শাহাব উদ্দিন বাংলাদেশ এ্যামেচার ওপেন ২০২৫ পুরুষ একক এর শিরোপা জয় করেছেন। আজ শেষ রাউন্ডে পারের চেয়ে ০৩ স্ট্রোক বেশি খেলে তিনি শিরোপা বিজয় নিশ্চিত করেছেন। তার চার রাউন্ডের ফলাফল ২৯১ যা সর্বেমোট পারের চেয়ে তিন স্ট্রোক বেশী। পাকিস্তান এর নোমান ইলিয়াস রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। তাঁর চার রাউন্ডের ফলাফল  ২৯২ যা পারের চেয়ে ৪ স্ট্রোক বেশী। বাংলাদেশের গলফার মুন্না মিয়া পারের চেয়ে ৪ স্ট্রোক বেশী খেলে ৩য় স্থান অধিকার করেছেন।

মহিলা দলগত ইভেন্টে পাকিস্তান এর পারখা ইজাজ  এবং আনিয়া ফারুক সাইদ এর সমন্বয়ে গঠিত মহিলা দল শিরোপা অর্জন করেছে। পারের চেয়ে ২৩ স্ট্রোক বেশী খেলে ৩১১ গ্রস স্কোর নিয়ে তাঁরা এই শিরোপা নিশ্চিত করেন। নাসিমা আক্তার এবং সোনিয়া আক্তার এর সমন্বয়ে গঠিত মহিলা ‘
এ ‘ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁদের দুই রাউজের সর্বমোট গ্রস স্কোর ৩২৮ যা পারের চেয়ে ৪০ স্ট্রোক বেশী।

মহিলা এককে আনিয়া ফারুক সাইদ  পারের চেয়ে ৯ স্ট্রোক বেশী খেলে  ১৫৩ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। মহিলা গলফার পারখা ইজাজ (পারের চেয়ে ১৪ স্ট্রোক বেশী খেলে  ১৫৮ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন।

সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে শনিবার বিকেলে জেনারেল ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ গলফ ফেডারেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ, লেঃ জেনারেল মিজানুর রহমান শামীম,  বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেঃ জেনারেল মোহাম্মদ শাহিনুল হক,  বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন,  বাংলাদেশ এ্যামেচার ওপেন ২০২৫ এর টুর্ণামেন্ট ডাইরেক্টর লেঃ কর্ণেল ফরিদুল মাহমুদ (অবঃ), বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), বাংলাদেশ গলফ ফেডারেশনের চীফ কোঅর্ডিনেটর লেঃ কর্ণেল অহসান আজীজ (অবঃ), সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঈন খান এবং পদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment