১৬ জুন ২০২১(বিবিনিউজ ): ঢাকা বোট ক্লাবে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে পরীমনি মামলা করার দুদিন পর গুলশানের অল কমিউনিটি ক্লাবে এই নায়িকার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গুলশান থানা-পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ৭ জুন গভীর রাতে। তবে এ ঘটনায় আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়নি। তবে পুলিশ নতুন করে ওই ঘটনা তদন্তে ক্লাব পরিদর্শনে যাবে। জানতে চাইলে পরীমনি বলেন, ‘এটা ফালতু একটা অভিযোগ। এত দিন পরে কেন এই অভিযোগ?’ গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আজ সন্ধ্যা পৌনে ৭টায় বলেন, ৭ জুন গভীর রাতে ৯৯৯–এর একটি কলে…
Read MoreDay: June 16, 2021
সুপার ওভার-রোমাঞ্চে শেষ হাসিটা হেসেছে মোহামেডানই
১৬ জুন ২০২১(বিবিনিউজ ): ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আজ দেখল সুপার ওভারের রোমাঞ্চ। বিকেএসপিতে বৃষ্টির কারণে ১০ ওভারে নামিয়ে নিয়ে আসা ম্যাচে খেলাঘরকে ৮৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলাঘর ৮৮ রান তুললে ম্যাচটা নিয়ে যায় সুপার ওভারে। তবে শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। সুপার ওভার-রোমাঞ্চে শেষ হাসিটা হেসেছে মোহামেডানই। সুপার ওভারে খেলাঘর স্কোরবোর্ডে তোলে ১৩ রান। মোহামেডান সেটি টপকে গেছে সহজেই। প্রথম বলেই ইরফান শুক্কুর ছক্কা মেরে কাজটা অনেকটাই সহজ করে দেন মোহামেডানের জন্য। এরপর আবদুল মজিদ মারেন বাউন্ডারি। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ১ রান। সেটি…
Read Moreধর্মীয় বক্তা আবু ত্ব-হার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী
১৬ জুন ২০২১(বিবিনিউজ ): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনানের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচের (পুরুষ) ব্যাটালিয়ন আনসারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রিসোর্ট হোক আর বার হোক, যেখানে আইন ভঙ্গ হবে, সেখানেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নেবে।’আনসার কর্মকর্তারা বলেন, ৯৭৯ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ…
Read Moreরোনালদো কাণ্ডে কোকাকোলার ক্ষতি ৩৪ হাজার কোটি টাকা
১৬ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ): ইউরো চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে দুর্দান্ত শুরু করেছে পর্তুগাল। বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো একাই করেছেন জোড়া গোল, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তবে তার এই পারফরম্যান্সে অন্তত কোকাকোলা কোম্পানির খুশি হওয়ার সুযোগ নেই। কেননা ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সবাইকে কোক খাওয়া থেকে নিরুৎসাহিত করেছেন রোনালদো। তার সামনের টেবিলে রাখা কোকের বোতল সরিয়ে সবার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কোকের বদলে পানি পান করার। সবমিলিয়ে ৫-৭ সেকেন্ডের ছোট একটি কাজ। আর এতেই কি না নেমেছে কোকাকোলার বাজারে ধস। এরই মধ্যে প্রায় চারশ কোটি ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায়…
Read Moreখুলনা সিটি মেয়র খালেক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
১৬ জুন ২০২১(বিবিনিউজ ):খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) অসুস্থ অবস্থায় তাকে খুলনায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে এ তথ্য জানান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাময়িকভাবে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে, অসুস্থতার কারণে সিটি মেয়রের প্রোস্টেড গ্লান্ড অপারেশন করাতে হবে বলে ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হক জানিয়েছেন। সিটি মেয়র হাসপাতাল থেকে বিকালে বাড়িতে ফিরেছেন। বাসায় থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করছেন। নিজের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও নগরবাসীসহ আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীদের কাছে…
Read Moreসারা দেশে আগামী দুই দিনেও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যহত থাকবে
১৬ জুন ২০২১(বিবিনিউজ ): দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, আগামী দুই দিনেও…
Read Moreসুন্দরবনের আয়তন বাড়াতে সরকারের উদ্যোগ
১৬ জুন ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘দেশের উন্নয়নে যে পদক্ষেপই নেয়া হোক না কেন, সুন্দরবন এবং এর জীববৈচিত্র্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি গুরুত্ব দেয়া হয়। সুন্দরবনের আয়তন বাড়ানোর জন্য সরকার কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। সমগ্র উপকূলীয় অঞ্চলে এর বিস্তৃতি ঘটানোর পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বৃক্ষাদি এবং বন্যপ্রাণী রক্ষার জন্য, বন অপরাধ দমনের জন্য স্মার্ট পেট্রোলিংসহ নানাবিধ ব্যবস্থা নেয়া হয়েছে।’’ বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের বেগম সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী জানান, ‘‘জীববৈচিত্র্যের আধার সুন্দরবনে…
Read Moreঅমির রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে শতাধিক পাসপোর্টসহ গ্রেপ্তার ২
১৬ জুন ২০২১(বিবিনিউজ ): চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার আসামি তুহিন সিদ্দিকী ওরফে অমির দুটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়েছে পুলিশ। তার মধ্যে একটি এজেন্সি থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। সাভার ও দক্ষিণখান থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গতকাল রাতে রাজধানীর দক্ষিণখানের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের অমির একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালানো হয়। এ ছাড়া উত্তরা পশ্চিম থানা এলাকায় আরেকটি ট্রাভেল এজেন্সিতে পুলিশ অভিযান চালায়।পুলিশ জানায়, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে…
Read Moreসাভারের আশুলিয়ায় এক নববধূকে হত্যা
স্টাফ রিপোর্টার,১৬ জুন ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় বিয়ের ২ দিনের মধ্যে রিতু আক্তার নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত ঔ গ্রহবধূ আশুলিয়ার নলাম এলাকার ব্যবসায়ী আবুল হোসেন বাবুর মেয়ে।নিহতের পরিবারের দাবী গত ২ দিন পূর্বে প্রেমের মাধ্যমেই তাদের বিয়ে হয়,তাই এটি কোনভাবেই আতœহত্যা হতে পারে না,এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।পুলিশ নিহত গ্রহবধূর স্বামী রুবেল মোল্ল্যাকে (২৩)আটক করেছেন।আটককৃত রুবেল মোল্ল্যা,আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মিয়াজউদ্দিন মোল্ল্যার ছেলে।সকালের দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর মোল্ল্যাপাড়া এলাকায়। পুলিশ খুন হওয়া ওই নারীর মরদেহটি উদ্ধার করেছেন। মরদেহের ছুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না…
Read Moreসাভারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে ফ্ল্যাট দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার,১৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের গেন্ডা এলাকায় ৩টি ফ্ল্যাট কিনে আরো ৪টি ফ্ল্যাট দখলের অভিযোগ উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়দানকারী মনিরুল ইসলাম (৫৫)-এর বিরুদ্ধে। এ বিষয় থানায় লিখিত অভিযোগ করেছেন বিম বিল্ডার্সের কেয়ারটেকার রুহুল আমিন (৪৬)। এছাড়া বিম বিল্ডার্স থেকে বায়নাসূত্রে আরো ২টি ফ্লাটের মালিক মামুন সরদার নামে এক ব্যক্তি কারাগারে থাকায় তার স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে উঠেছে মনিরুল ইসলাম (৫৫)-এর বিরুদ্ধে। এঘটনায় সাভার মডেল থানায় মামুন সরদারের স্ত্রী ছাবিকুন নাহার সাধারণ ডায়েরী (নং-৮৮৬) করেন।সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, বিবাদী মনিরুল ইসলাম অনেকদিন যাবত বিভিন্ন বিষয়ে ক্ষতি…
Read More