সুপার ওভার-রোমাঞ্চে শেষ হাসিটা হেসেছে মোহামেডানই


১৬ জুন ২০২১(বিবিনিউজ ): ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আজ দেখল সুপার ওভারের রোমাঞ্চ। বিকেএসপিতে বৃষ্টির কারণে ১০ ওভারে নামিয়ে নিয়ে আসা ম্যাচে খেলাঘরকে ৮৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলাঘর ৮৮ রান তুললে ম্যাচটা নিয়ে যায় সুপার ওভারে। তবে শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। সুপার ওভার-রোমাঞ্চে শেষ হাসিটা হেসেছে মোহামেডানই।

সুপার ওভারে খেলাঘর স্কোরবোর্ডে তোলে ১৩ রান। মোহামেডান সেটি টপকে গেছে সহজেই। প্রথম বলেই ইরফান শুক্কুর ছক্কা মেরে কাজটা অনেকটাই সহজ করে দেন মোহামেডানের জন্য। এরপর আবদুল মজিদ মারেন বাউন্ডারি। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ১ রান। সেটি ইরফান নিয়ে নেন কাভারে বল ঠেলে দিয়েই।

১০ ওভারের ম্যাচে মোহামেডানের সংগ্রহটা আরও বেশি হতেই পারত। শেষ দুই ওভারে মাত্র ৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলায় সংগ্রহটা ৮৮ রানের বেশি হয়নি। অথচ, ৮ ওভার শেষে সাদা-কালোদের রান দাঁড়িয়ে ছিল ৮৩ রানে। সেখান থেকে শেষ দুই ওভারে অন্তত ১০০ পেরোনোরই লক্ষ্য ছিল তাদের।

খেলাঘরের ইরফান হোসেন ইনিংসের নবম ওভারে মোহামেডান হারায় ৩ উইকেট। এরপর আরও ৩ রান আউটে অবিশ্বাস্য ধস নামে মোহামেডানের ইনিংসে। ৮৮ রানের সংগ্রহে আবদুল মজিদের ৩০ বল ৫৭ রানের ইনিংসটিই বলা মতো। মোহামেডানের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ‘অতিরিক্ত’ ৯ রান।

Related posts

Leave a Comment