২০ জুন ২০২১(বিবিনিউজ):সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড ও আশুলিয়ার নিরিবিলি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়,ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা মেরামত করার জন্য কয়েকদিন আগে রাস্তায় গর্ত করেন সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু মেরামত শেষ না হওয়ায় মহাসড়কে যানজটের পাশাপাশি ওই স্থানে গত কয়েকদিনে পাঁচটি দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাতে ওই স্থানে একটি ট্রাক গর্তে পড়ে এক চালক নিহত হয়। এসময় আহত হয় চালকের সহকারী। অপরদিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা আরিচা…
Read MoreDay: June 20, 2021
দেশে সোমবার থেকে দেওয়া হবে ফাইজারের টিকা
২০ জুন ২০২১(বিবিনিউজ):কাল সোমবার থেকে ঢাকা শহরের তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে। চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা চলমান টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলা হয়েছে। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে কিছু মানুষকে ফাইজারের টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহীতাদের সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে বড় কোনো সদস্যা দেখা না দিলে এই টিকা দেওয়ার পরিমাণ বাড়ানো হবে। ফাইজারের এক লাখের কিছু বেশি টিকা বাংলাদেশ পেয়েছে করোনার টিকা…
Read Moreভারি বর্ষণের পূর্বাভাস
২০ জুন ২০২১(বিবিনিউজ):দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
Read Moreআজ বিশ্ব বাবা দিবস
২০ জুন ২০২১(বিবিনিউজ): ‘কাটে না সময় যখন আর কিছুতে/ বন্ধুর টেলিফোনে মন বসে না/ জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা/ মনে হয় বাবার মতো কেউ বলে না/ আয় খুকু আয়, আয় খুকু আয়…’। হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গান সন্তানদের মনে বাবার অভাব মনে করিয়ে দেয়, যিনি আমাদের জীবনে বটবৃক্ষের বিশাল ছায়া হয়ে বিরাজ করেন। আজ জুন মাসের তৃতীয় রবিবার, বিশ্ব বাবা দিবস। বিশ্বের অনেক দেশে আজ পালন করা হচ্ছে দিবসটি। এ দিনটিতে বাবাদের নানাভাবে শুভেচ্ছা জানানো বা স্মরণ করা হয়। ফেসবুকের অনেক ব্যবহারকারী তাদের বাবাকে নিয়ে মন্তব্য করছেন, ছবি…
Read Moreসাভারে ৫১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান
২০ জুন ২০২১(বিবিনিউজ): সাভারে দ্বিতীয় পর্যায়ে ৫১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করা হয়েছে। দুপুরে গণভবন থেকে সারা দেশে ৫৩ হাজার নতুন করে ঘর দেওয়া এই কর্মসুচী উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাভার উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে সাভার উপজেলায় ৫১ টি ঘরের চাবি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। অনুষ্ঠানে এসময় ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান,ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত…
Read Moreআধুনিক টাইগার এমএলআরএস উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার ,২০ জুন ২০২১(বিবিনিউজ):বাংলাদেশ সেনাবাহিনীতে এবার যুক্ত হলো আধুনিক টাইগার মাল্টিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (টাইগার এমএলআরএস)। দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আধুনিক টাইগার মাল্টিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (টাইগার এমএলআরএস) উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার সেনানিবাসে বাহিনী প্রধান জেনারেল আজিদ আহমেদ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় অগ্রগতির সাথে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি পেশাদার বাহিনী হিসেবে দেশের মানুষের আস্থা অর্জনসহ আন্তর্জাতিক পরিমন্ডলেও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ…
Read More৫৩ হাজার ৩৪০ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করলেন প্রধানমন্ত্রী
২০ জুন ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর করে দেওয়ার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে আরো ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে আজ ঘর প্রদান করেছেন।গত জানুয়ারিতে প্রথম পর্যায়ে ৬৯ হাজার ৯০৪টি পরিবারকে ঘর প্রদানের পর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে এদিন আরো ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এসব মানুষদের ঘর দেওয়ার এই প্রকল্পের উদ্বোধন করেন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা…
Read Moreসাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে সৌদি প্রবাসী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,২০ জুন ২০২১(বিবিনিউজ):সাভারে এক কাপড় বিক্রেতা নারীকে ধর্ষণের অভিযোগে এক সৌদি প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের পাঁচগাচি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। আটক ধর্ষণকারী সৌদি প্রবাসীর নাম মোহাম্মদ আলী (২৯),সে ওই এলাকার মৃত বরকত মিয়ার ছেলে।পুলিশ জানায়,আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় মনির নামের এক ব্যক্তির বাড়িতে ওই নারী (২৮) দীর্ঘদিন ধরে সন্তান নিয়ে ভাড়া থেকে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলো। পরে ওই সৌদি প্রবাসী ওই নারীর পূর্ব পরিচিত হওয়ায় গতকাল বিকেলে ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তার…
Read Moreচাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান আাসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার,২০ জুন ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়া থেকে বাগেরহাট জেলার রামপাল থানার চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান খুনীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -৪।গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৪। গ্রেফতাররা হলো- সাইকুল শেখ (৩৫) ও মিজান শেখ (৩৭)।র্যাব জানায়, গত ২১ ফেব্রুয়ারি বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় রেজাউল নামে এক ব্যক্তি খুন হলে এলাকায় এবং মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীকালে মৃতের স্ত্রী বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করে।হত্যার পরই আসামিরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। এ ঘটনার পর থেকে আসামিদের…
Read More