আধুনিক টাইগার এমএলআরএস উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার ,২০ জুন ২০২১(বিবিনিউজ):বাংলাদেশ সেনাবাহিনীতে এবার যুক্ত হলো আধুনিক টাইগার মাল্টিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (টাইগার এমএলআরএস)। দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আধুনিক টাইগার মাল্টিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (টাইগার এমএলআরএস) উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার সেনানিবাসে বাহিনী প্রধান জেনারেল আজিদ আহমেদ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় অগ্রগতির সাথে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি পেশাদার বাহিনী হিসেবে দেশের মানুষের আস্থা অর্জনসহ আন্তর্জাতিক পরিমন্ডলেও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment