আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

২৬ জুন ২০২১(বিবিনিউজ ): মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী–প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সুপার লিগের ম্যাচ দিয়ে আজ রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ছিল প্রিমিয়ার ক্রিকেট লিগ। যে জিতবে সেই চ্যাম্পিয়ন—এমন সমীকরণ ম্যাচটাকে বানিয়ে দিয়েছিল লিগের অলিখিত ফাইনাল। তা সেই ‘ফাইনাল’ শেষ পর্যন্ত ভরপুর রোমাঞ্চই উপহার দিয়েছে। প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৫০ রান করে শেষ ওভারে ৮ রানের জয় নিশ্চিত করে লিগ শিরোপা জয়ের হ্যাটট্রিক করল আবাহনী। আবাহনীর ১৫০ রান তাড়া করতে প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদের দরকার ছিল ঠান্ডা মাথায় হিসেবি ব্যাটিং করা। কিন্তু আটে নামা অলক কাপালি ছাড়া আর কেউই সেটা করতে পারলেন না। ওপেনার…

Read More

১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন

২৬ জুন ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তবে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে। আর সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে। ওই সময়েও শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরে রাখা হতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও চালু রাখা হতে পারে। আজ শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সূত্রগুলো বলছে, সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও অর্থবছরের শেষ সময়…

Read More

সাভারে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন

২৬ জুন ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপন কর্মসুচী শুরু হয়েছে। শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া কলেজে সাভার উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের কয়েক’শ চারা রোপন করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান তেঁতুলঝোড়া কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More

খোলা থাকবে গার্মেন্টস

২৬ জুন ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধের কথা থাকলেও বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে গার্মেন্টস কারখানা। এ বিষয়ে আজ শনিবার গার্মেন্টস মালিকদের সংগঠন-বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস কারখানা খোলা রাখার অনুমতি আমরা পেয়েছি।’ তিনি বলেন, ‘কঠোর লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে শিল্প কলকারখানা খোলা থাকবে। যানবাহন বন্ধ থাকবে এটা মেনেই কারখানা খোলা থাকবে। যেসব শ্রমিক বা কর্মকর্তা অথবা দায়িত্বশীল কারখানার দূরে বসবাস করেন, এই কয়দিনের জন্য তারা কারখানার আশপাশে থাকবেন, অথবা কারখানার…

Read More

কঠোর লকডাউন নিয়ে যা বললেন কাদের

২৬ জুন ২০২১(বিবিনিউজ ):করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঘোষিত কঠোর লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অবহেলা না করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন।’ ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির বর্তমান যেমনি হতাশাগ্রস্ত…

Read More

আশুলিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ার জিরানী এলাকার একটি ভাড়া বাসায় যুবতী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে মো. খোরশেদ আলম নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী আশুলিয়া থানায় একটি অভিযোগ করেছে। অভিযুক্ত মাদারিপুর সদর থানার ডিসিসি বাড়ির খন্দকার বদরুল হকের ছেলে। অভিযোগকারী জানায়, খোরশেদ আলম নামক এক ব্যক্তির সাথে বছর খানেক আগে ঢাকার এফডিসিতে পরিচয় হয়। তারপর থেকে খোরশেদ আলম আমার মুঠোফোনে যোগাযোগ অব্যাহত রেখে বিয়ের প্রস্তাব দেয়। এই সুযোগে সে আমাকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকে এবং দৈহিক মেলামেশা শুরু…

Read More

অপহরণের ২দিন পর তরুণ উদ্ধার , আটক ৪

স্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় থেকে অপহরণের দুই দিন পর খোকন (২১) নামের এক তরুণকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর একটি দল। এঘটনায় অপহরণকারী কিশোর পাপ্পু গ্যাং এর ৪ সদস্যকে আটক করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ। এর আগে রাতে অভিযান চালিয়ে ধামরাইয়ের ইসলামপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।আটকরা হলেন, মানিকগঞ্জ জেলার মোঃ পাপ্পু মোল্লা (২৬), মোঃ নাহিদ (২১) গাইবান্ধা জেলার মোঃ রিমন (২০), মোঃ রাকিব (১৯)। তারা পাপ্পু গ্যাংয়ের সদস্য। র‌্যাব জানায়, গত ২০ জুন তারিখ খোকন তার বোনের বাড়ি আশুলিয়ায়…

Read More

মুসলিম ফুটবলারদের সংবাদ সম্মেলনে বিয়ার থাকবে না

২৬ জুন ২০২১(বিবিনিউজ ):এবারের ইউরোয় সংবাদ সম্মেলনের টেবিল থেকে স্পনসর কোকাকোলার বোতল সরিয়ে হইচই ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাস্থ্যসচেতন পর্তুগিজ তারকা কোকাকোলার বদলে পানি খেতে বলেছিলেন সবাইকে। একদিন পরই ইউরোর আরেকটি সংবাদ সম্মেলনে একই ঘটনা। এবার জার্মানি–ফ্রান্স ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে টেবিল থেকে স্পনসর প্রতিষ্ঠান হেইনেকেনের বিয়ারের বোতল সরিয়ে ফেলেন ফরাসি তারকা পল পগবা। মুসলিম পগবা ধর্মীয় কারণেই সরিয়ে রাখেন বিয়ারের বোতল। ওই দুই ঘটনায় নড়চড়ে বসে আয়োজক উয়েফা। আবার কেউ এমনটা করলে শাস্তি দেওয়ার হুমকিও দিয়ে রাখে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। তবে এবার সেই হুমকি থেকে সরে এলো উয়েফা। শুক্রবার…

Read More

শাটডাউনের খবরে রাজধানী ছাড়ার হিড়িক

২৬ জুন ২০২১(বিবিনিউজ ) : শাটডাউনের ঘোষণা আসবে এমন খবর শুনেই রাজধানী ছাড়ছেন মানুষ। শুক্রবার ছুটির দিন থাকায় সকালে ঢাকার প্রবেশমুখে মানুষের ঢল নামে। এদিকে, বাস বন্ধ থাকায় কয়েক ধাপে ভেঙ্গে ভেঙ্গে কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতেও ঠেকানো সম্ভব হচ্ছে না মানুষের ঢলকে। সকালে ঢাকায় প্রবেশ ও বাহিরের অন্যতম সড়ক গাবতলী এলাকা, ঢাকা- মাওয়া রোড, ঢাকা-চট্টগ্রাম রোড। সবকিছু উপেক্ষা করেই ছুটছেন নারী-পুরুষেরা। শাটডাউনের কথা…

Read More

ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

২৬ জুন ২০২১(বিবিনিউজ ): প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। আজ শনিবার লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না। তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু নতুন করে আবারও কঠোর লকডাউনের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে…

Read More