সাভারে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন


২৬ জুন ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপন কর্মসুচী শুরু হয়েছে। শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া কলেজে সাভার উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের কয়েক’শ চারা রোপন করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান তেঁতুলঝোড়া কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment