৯ জুন ২০২১(বিবিনিউজ ):আজ সাভারে ফ্রি টেলিমেডিসিন ও ফাস্ট এইড সেন্টার উদ্বোধন করা হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সায়েমুল হুদা সেন্টারের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহাম্মেদ, যুবনেতা দেওয়ান রাজু আহমেদ, সমাজ সেবক আব্দুস সবুর খান, যুবনেত্রী মনিকা হাসান, আসলাম হোসেন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন রাইটস বাংলাদেশের সভাপতি তোফায়েল হোসেন তোফাসানি।প্রতিনিয়ত মানুষকে স্বাস্থ্যসেবা দিতে রাইটস বাংলাদেশের উদ্যোগে ফ্রি টেলিমেডিসিন ও ফাস্ট এইড সেন্টারটি স্থাপন করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতির শুরু থেকে রাইটস বাংলাদেশ…
Read MoreDay: June 9, 2021
বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ
০৯ জুন ২০২১(বিবিনিউজ ): বসবাসের অযোগ্য শহরের তালিকায় সর্বনিম্নে থাকা ১০ দেশের মধ্যে ঢাকা রয়েছে চতুর্থ স্থানে। বসবাসযোগ্যতার দিক দিয়ে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এখন ১৩৭তম। বিভিন্ন দেশের শহরের ওপর জরিপ চালিয়ে ১৪০টি শহরের র্যাঙ্কিং প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এ তালিকায় ১৩৭ নম্বরে রয়েছে ঢাকা। নতুন এ জরিপ অনুসারে ২০২১ সালে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের ওসাকা। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে, বসবাসযোগ্য শীর্ষ ১০ শহরের মধ্যে নিউজিল্যান্ডের দুটি, জাপানের দুটি, অস্ট্রেলিয়ার চারটি ও সুইজাল্যান্ডের দুটি রয়েছে। বসবাসযোগ্য শহরের…
Read Moreআগামীকাল সকল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার,০৯ জুন ২০২১(বিবিনিউজ ):দেশে প্রথম বারের মত নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আগামীকাল উদ্বোধন করা হবে। সারা দেশে ৫৬০ মডেল মসজিদ নির্মাণের মধ্যে পঞ্চাশটি মসজিদের কাজ শেষ হওয়ায় আগামীকাল উদ্বোধন করা হবে। আগামীকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় এই দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। দৃষ্টি নন্দন এই মডেল মসজিদটিতে এক সাথে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সাত শতাধিক মানুষ নামাজ…
Read Moreসাভারের ব্যবসায়ীকে গাজীপুরে পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
০৯ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের ব্যবসায়ী আহসান হাবিবকে গাজীপুরে পুড়িয়ে হত্যা মামলায় প্রধান আসামি নুরুন নবী রনিকে সোমবার রাতে কালিয়াকৈর থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার আসামি সিআইডির জিজ্ঞাসাবাদে বলেছেন, পাওনা ২০ লাখ টাকা চাইতে গেলে আহসান হাবিবকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। হত্যাকা-ে নুরুন নবীর আরও সহযোগী অংশ নেয়। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক মাস আগে পোশাক ব্যবসায়ী আহসান হাবীবের অজ্ঞাতনামা হিসেবে মৃত্যু হয়। পাঁচ দিন পর ১২ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনেরা।…
Read Moreঅর্থনীতিতে রাষ্ট্রের বড় ভূমিকা দরকার: অর্থনীতিবিদ অমর্ত্য সেন
০৯ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক):মহামারির সময় দুটি জিনিসে ভারতের কেন্দ্রীয় সরকার খুবই অবহেলা করেছে। এক, জীবনযাত্রায় স্বাস্থ্যব্যবস্থার যে খুব বড় ভূমিকা আছে, সেটা উপেক্ষা করা। সরকারি সমর্থক ও তাদের সমমনা অর্থনীতিবিদেরা বলে গেছেন, এসব নিয়ে এখন চিন্তার কারণ নেই। মানুষের টাকা হলে স্বাস্থ্য, শিক্ষা-সব হবে। তবে এ ধারণার মধ্যে চিন্তার অভাব অত্যন্ত প্রকট। কারণ এ নীতিতে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পেতে কেবল দুর্দশার মধ্যে পড়েন তা নয়, বরং স্বাস্থ্যসংক্রান্ত বড় সমস্যা হলে আমাদের তা মোকাবিলা করার ক্ষমতাও একেবারে কমে যায়। ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য…
Read Moreবৃষ্টি থাকবে আরও ৩ দিন
০৯ জুন ২০২১(বিবিনিউজ):সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার আগামী ৭২ ঘন্টা বা তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের সবগুলো বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস আরও বলেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের বাকি অংশে মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু…
Read More৮ হাজার মুসলিম হত্যা : আজীবন কারাগারেই থাকতে হবে বসনিয়ার কসাইকে
৯ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ):‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচকে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধে গণহত্যার মূল হোতা ম্লাদিচ। গণহত্যার দায়ে তার বিরুদ্ধে জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখার এই আদেশ দেন। খবর বিবিসির। জাতিসংঘের ইন্টারন্যাশনাল রেসিডুয়্যাল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালের পাঁচ বিচারকের এ চূড়ান্ত রায়ের ফলে রাতকো ম্লাদিচ আর আপিল করতে পারবেন না। বলকার অঞ্চলের যুদ্ধে গণহত্যার মূল হোতা ম্লাদিচের নির্দেশে বসনিয়ার স্রেব্রেনিৎসায় সার্ব বাহিনী প্রায় আট হাজার মুসলিম নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে নৃশংসভাবে হত্যা করে।…
Read Moreনেইমারের গোল মানেই ব্রাজিলের জয়
৯ জুন ২০২১(বিবিনিউজ ):দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের গোল মানেই ব্রাজিলের জয়—কথাটা এখন বলাই যায়। ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে গোল করেছিলেন নেইমার, ব্রাজিলও জিতেছিল ২-০ গোলে। আসুনসিওনে আজ ভোরে প্যারাগুয়ের বিপক্ষেও গোলের দেখা পেলেন তিনি। ব্রাজিলও জিতেছে, স্কোরলাইনও সেই একই ; ২-০ গোলের জয়ে ‘ছয়ে ছয়’ করল তিতের দল। বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে ছয় ম্যাচ খেলে সবগুলোতেই জিতল ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল তারা। ব্রাজিলের এ জয়যাত্রায় দলের মধ্যে সর্বোচ্চ ৫ গোল করে নেতৃত্বও দিচ্ছেন নেইমার। সমর্থকদের জন্য এ যেন সোনায় সোহাগা! ১৯৮৫ সালের পর…
Read Moreগাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড,আগুন নিয়ন্ত্রে
৯ জুন ২০২১(বিবিনিউজ ): গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গত মধ্যরাত ১২টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় জার্সি নীট নামের ওই কারখানায় টিনের তৈরি শেডে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুরের তিনটি, কালিয়াকৈরের একটি এবং কাশিমপুর ডিবিএল এর একটিসহ ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে…
Read Moreফেসবুকে ভাইরাল“প্রজেক্ট তেলাপিয়া”
৯ জুন ২০২১(বিবিনিউজ ): “প্রজেক্ট তেলাপিয়া” নামে কোনো রেস্টুরেন্ট নেই। এ নামে কোনো ভবনই নেই বাংলাদেশে। মাছ আকৃতির এ ভবনটি আসলে ভারতে অবস্থিত ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ‘প্রজেক্ট হিলশা’। এ নিয়ে চলছে নানা সমালোচনা। এতে বেশি দাম নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। এই প্রজেক্ট দৃষ্টিনন্দন স্থাপনা নিয়েও কথা হচ্ছে। এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হলো ‘প্রজেক্ট হিলশা’র কাঠামোতে তৈরি করা “প্রজেক্ট তেলাপিয়া” নামে একটি ছবি। ‘প্রজেক্ট হিলশা’র সঙ্গে এর তুলনা করা হচ্ছে। অনেকে মজা করে “প্রজেক্ট তেলাপিয়া”য় দাম কম দেখিয়ে ফেসবুকে ছবিটির ক্যাপশনে লিখছেন, ‘প্রজেক্ট তেলাপিয়া”য় প্রতি পিস…
Read More