সাভারে ফ্রি টেলিমেডিসিন ও ফাস্ট এইড সেন্টার উদ্বোধন


৯ জুন ২০২১(বিবিনিউজ ):আজ সাভারে ফ্রি টেলিমেডিসিন ও ফাস্ট এইড সেন্টার উদ্বোধন করা হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সায়েমুল হুদা সেন্টারের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহাম্মেদ, যুবনেতা দেওয়ান রাজু আহমেদ, সমাজ সেবক আব্দুস সবুর খান, যুবনেত্রী মনিকা হাসান, আসলাম হোসেন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন রাইটস বাংলাদেশের সভাপতি তোফায়েল হোসেন তোফাসানি।
প্রতিনিয়ত মানুষকে স্বাস্থ্যসেবা দিতে রাইটস বাংলাদেশের উদ্যোগে ফ্রি টেলিমেডিসিন ও ফাস্ট এইড সেন্টারটি স্থাপন করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতির শুরু থেকে রাইটস বাংলাদেশ জন সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই সেন্টারটি মানুষকে আরো সেবা দেবে বলে বক্তারা জানান।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সায়েমুল হুদা বলেন, এসব সেচ্ছা সেবকদের জন্য সাভারে কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারা সরকারের পাশাপাশি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।

Related posts

Leave a Comment