১৩ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ):চীনের হুবেই প্রদেশের শিয়ান শহরের ঝাংওয়ান এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। দেশটির সরকারি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির। স্থানীয় কর্মকর্তারা বলছেন, হুবেই প্রদেশের আবাসিক এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। শিয়ান শহরের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। বেইজিং নিউজে প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে। উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।…
Read MoreDay: June 13, 2021
১ বছর পরীক্ষা না দিলে বিরাট ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী
১৩ জুন ২০২১(বিবিনিউজ ): শিক্ষার্থীদের সুস্থ থাকার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এক বছর পরীক্ষা না দিলে জীবনের এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। সুস্থ থাকতে হবে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। দীপু মনি বলেন, ‘২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বলব, বিভ্রান্ত হবে না, ভুল পথে যাবে না। নিজেরা বাড়িতে সুস্থ থাকতে কাজ করো। ভয়ের কারণ নেই । পরীক্ষা হবে কি হবে না, সেটি পরের কথা। আগে সুস্থ থাকো ।’ শিক্ষার্থীদের…
Read Moreআশুলিয়ায় ডিইপিজেডের সামনে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে নারী শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার,১৩ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ডিইপিজেডের সামনে বিক্ষোভে পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির সাথে মাথায় আঘাতে পেয়ে মৃত্যুবরণ করেছেন এক নারী শ্রমিক। রবিবার (১৩ জুন) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে নারী পোশাক শ্রমিক জেসমিন বেগমের মৃত্যু হয়। এর আগে সকালে মাথায় আঘাতের পর উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আাগে সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের লেনী ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। তারা এক মাসের বকেয়া বেতন ও সার্ভিস চার্জের পাওনাদি পরিশোধের…
Read Moreঢাকার ধামরাইয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৮
স্টাফ রিপোর্টার,১৩ জুন ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে টাকা ছিনতাইয়ের পরে মারধরের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।রাতে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর বাবা আসম আলী বাদী হয়ে ৮ জনের নাম উল্ল্যেখ করে একটি মামলা দায়ের করেন।গ্রেফতার আসামিরা হলো- জিন্দার আলী (৪০), মো: জাকির (২০), উজ্জল (২০), আল-আমিন (১৮), মো: তোফাজ্জল হোসেন (১৯), মো: মনোয়ার (২০), মো: ইব্রাহিম মিয়া (১৭) ও মিনজাহ মজুমদার (২০)।মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারিবারিক একটি বৈঠক শেষে আসম আলীর স্ত্রী ও ছেলে আবু তালেব ২ লাখ টাকা নিয়ে…
Read Moreসাভারের আশুলিয়ার বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ, আহত অন্তত ৫
স্টাফ রিপোর্টার,১৩ জুন ২০২১(বিবিনিউজ ):বকেয়া বেতন ভাতার দাবিতে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি ভারতীয় মালিকানাধীন পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এসময় অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এঘটনা ঘটে।শ্রমিকরা জানায়,আশুলিয়ার ডিইপিজেড রপ্তানী করণ এলাকার পুরাতন জোনে অবস্থিত ভারতীয় মালিকানাধীন লেনী ফ্যাশন গার্মেন্টস কাজ করে আসছিলো প্রায় ছয় হাজার শ্রমিক। পরে মালিকপক্ষ কয়েকমাস আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করেই কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন। পরে আজ শ্রমিক বকেয়া বেতন ভাতা পাওয়ার জন্য সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকা অবরোধ…
Read Moreনবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২১(বিবিনিউজ ): নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়।নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং নৌ-বাহিনীর সহকারি প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এ তথ্য জানান।ইমরুল কায়েস জানান, র্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন।…
Read More