স্টাফ রিপোর্টার,১৩ জুন ২০২১(বিবিনিউজ ):বকেয়া বেতন ভাতার দাবিতে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি ভারতীয় মালিকানাধীন পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এসময় অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়,আশুলিয়ার ডিইপিজেড রপ্তানী করণ এলাকার পুরাতন জোনে অবস্থিত ভারতীয় মালিকানাধীন লেনী ফ্যাশন গার্মেন্টস কাজ করে আসছিলো প্রায় ছয় হাজার শ্রমিক। পরে মালিকপক্ষ কয়েকমাস আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করেই কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন। পরে আজ শ্রমিক বকেয়া বেতন ভাতা পাওয়ার জন্য সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকা অবরোধ করে বিক্ষোভ করলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ শ্রমিকদের লক্ষ করে টিয়াশের ও রাবার বুলেট নিক্ষেপ কওে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়। বর্তমানে মহাসড়কে তীব্র যানজট রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাভারের আশুলিয়ার বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ, আহত অন্তত ৫
