ঢাকার ধামরাইয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার,১৩ জুন ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে টাকা ছিনতাইয়ের পরে মারধরের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাতে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর বাবা আসম আলী বাদী হয়ে ৮ জনের নাম উল্ল্যেখ করে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামিরা হলো- জিন্দার আলী (৪০), মো: জাকির (২০), উজ্জল (২০), আল-আমিন (১৮), মো: তোফাজ্জল হোসেন (১৯), মো: মনোয়ার (২০), মো: ইব্রাহিম মিয়া (১৭) ও মিনজাহ মজুমদার (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারিবারিক একটি বৈঠক শেষে আসম আলীর স্ত্রী ও ছেলে আবু তালেব ২ লাখ টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলো। এসময় জিন্দার আলীর বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং তাদের কাছে থাকা ২ লাখ টাকা ছিনতাই করে। সেই সাথে তাদেরকে বেধড়ক মারধর করে। পরে বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের করেন আসম আলীর।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related posts

Leave a Comment