রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

২৩ জুন ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে মর্যাদার সাথে ও শান্তিপূর্ণভাবে তাদের নিজে দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী আজ আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত নবম মস্কো সম্মেলনে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান।তিনি রোহিঙ্গা সংকটের বিষয়টি পুনরুল্লেখ করে বলেন, ‘আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, প্রায় চার বছর আগে মিয়ানমারের ১১ লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে জোরপূর্বক বাস্তু্যুচ্যূত করা হলে, বাংলাদেশ এদের আশ্রয় দেয়। এরা বাংলাদেশ ও গোটা অঞ্চলের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। কিন্তু…

Read More

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২৩ জুন ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালির মুক্তি এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকার রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন এক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী…

Read More

মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক আব্দুল লতিফ

২৩ জুন ২০২১(বিবিনিউজ): মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে মুহাম্মদ আব্দুল লতিফ দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বিদায়ী জেলা প্রশাসক এস এম ফেরদৌসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। মুহাম্মদ আব্দুল লতিফ ২৪তম বিসিএস ক্যাডার কর্মকর্তা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ইংল্যান্ডের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এদিন দায়িত্ব গ্রহণের পর সার্কিট হাউজ হলরুমে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে তাকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহাম্মদ…

Read More

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত দেড় মাস বয়েসের শিশু

২৩ জুন ২০২১(বিবিনিউজ): কুষ্টিয়ায় এবার করোনা আক্রান্ত হয়েছে দেড় মাস বয়েসের শিশু, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে। কুষ্টিয়া জেলা জুড়েই বেশ কয়েক দিন ধরেই করোনা সংক্রমনের উর্ধগতি চলছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের এবং মৃত্যেও সংখ্যা। তবে এবার ঘটেছে একেবারেই একটি ভিন্ন রকম ঘটনা প্রিন্স নামেরমাত্র দেড় মাস(৪৫) বয়সের এক শিশুর দেহে সনাক্ত হয়েছেকরোনাভাইরাসের। মঙ্গলবার (২১ জুন) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরটি পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। কুষ্টিয়ায় এটিই সবচেয়ে কম বয়সী কারো করোনা আক্রান্তের ঘটনা। শিশুটি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কারোনা ইউনিটে চিকিৎসাধীন আছে। কুষ্টিয়া শহরের…

Read More

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না : প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৩ জুন ২০২১(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) খামারি মাঠ দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,আওয়ামী লীগের জন্ম আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাই বর্তমান সরকারকে আন্দোলনের ভয়ভীতি দেখিয়ে বিএনপির কোন লাভ নেই। তিনি আরও বলেন,সারা দেশে লকডাউনে মহাসড়ক গুলোতে গো,খাদ্য বাহনী কোন ট্রাক আটক না করতে তিনি মহাসড়কে দায়িত্বরত…

Read More

সাভারে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার,২৩ জুন ২০২১(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারের আশুলিয়ায় পালিত হয়েছে বাংলাদেশের ঐহিত্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিলে যোগদান করেন প্রতিমন্ত্রী। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানে যোগদান করেন…

Read More