সাভারে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার,২৩ জুন ২০২১(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারের আশুলিয়ায় পালিত হয়েছে বাংলাদেশের ঐহিত্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিলে যোগদান করেন প্রতিমন্ত্রী। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানে যোগদান করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ।

Related posts

Leave a Comment