পানিতে ডুবে যুবলীগ নেতার মৃত্যু


১৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): জেলার ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া পূর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহাগ গাজী (৩০) পানিতে ডুবে মারা গেছেন।
তিনি পশ্চিম একলাশপুর গাজী বাড়ির রুহুল আমিনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিক হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ওসি সহিদ হোসেন বাসসকে জানান, পরিবারের দাবির কারণে মৃত সোহাগ গাজীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যুবলীগ নেতা সোহাগের মৃত্যুতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বে চ্ছাসেবকসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

Related posts

Leave a Comment