২ জুন ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশ থেকে করোনার টিকা সংগ্রহের পাশাপাশি দেশেও টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংসদ মনিরা সুলতানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার করোনা মহামারি থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দেশব্যাপী ও অঞ্চলভিত্তিক লকডাউন কার্যকরসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি দরিদ্র মানুষকে…
Read MoreDay: June 2, 2021
সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার জরুরি ব্যবহারের জন্য চীনের সিনোভ্যাক কোভিড-১৯ ভ্যাকসিন দ্বিতীয় ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে।জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাটি এক বিবৃতিতে জানায়, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের সিনোভ্যাক কোভিড- ১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারের বৈধতা দিয়েছে, বিভিন্ন দেশ,তহবিলদাতা, সংগ্রহকারী সংস্থা এবং কমিউনিটিকে আশ্বাস দিয়েছে যে, এই ভ্যাকসিন নিরাপত্তা, কার্যকারিতা এবং উৎপাদনের জন্য আন্তর্জাতিক মান পূরণ করেছে।”
Read Moreবঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় পদক বাতিল
২ জুন ২০২১(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত কার্যক্রর করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। যে চার খুনির রাষ্ট্রীয় পদক বাতিল করা হবে তারা হলেন- মেজর ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন।শিগগিরই এ বিষয়ে গেজেট জারি করা হবে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক।
Read Moreকরোনায় প্রথম মৃত্যুবিহীন দিন যুক্তরাজ্যে
২ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক):গত বছর করোনাভাইরাসের মহামারি ঘোষণার পর থেকে প্রথমবারেরে মতো একটি মৃত্যুবিহীন দিন পার করল যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় কোনো ব্যক্তি মারা যাননি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এটাকে অত্যন্ত আনন্দের সংবাদ বললেও ভাইরাসকে এখনো পরাজিত করা যায়নি বলে সতর্ক করেছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে ২০২০ সালের ৭ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর দেশটিতে লকডাউন আরোপ করা হয়। সেই থেকে গত মঙ্গলবারের আগ পর্যন্ত করোনায় মৃত্যুবিহীন থাকেনি ইউরোপের এই দেশটি। মঙ্গলবার নতুন করে কেউ মারা না যাওয়ার মৃত্যুর ঘরও অপরিবর্তিত রয়েছে। সরকারি…
Read Moreচীনে বার্ড ফ্লুর সংক্রমণ
২ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক): করোনাভাইরাসের মহামারিতে এখনো কুপোকাত বিশ্ব। এই ভাইরাস ছড়িয়েছিল চীন থেকেই। এবার এ দেশে নতুন বিরল একধরনের বার্ড ফ্লু ছড়াতে শুরু করেছে। চীনের ৪১ বছর বয়সী এক ব্যক্তি এই বার্ড ফ্লুতে সংক্রমিত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, চীনের জিয়াংসু প্রদেশে এ বার্ড-ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। এইচ১০এন৩ নামের স্ট্রেইন দিয়ে ওই ব্যক্তি সংক্রমিত হয়েছেন। এক সপ্তাহ আগে ওই সংক্রমণ চিহ্নিত করা হয়। তিনি এখন সুস্থ হওয়ার পথে। কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। চীনের ৪১ বছর বয়সী ওই ব্যক্তি কীভাবে সংক্রমিত হয়েছেন, তার বিস্তারিত…
Read Moreপেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা
২ জুন ২০২১(বিবিনিউজ): এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। গত বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকায়। আর গতকাল মঙ্গলবার সেই পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারি ব্যবসায়ী ও আড়তদারেরা বলছেন, এই সময়ে দেশি পেঁয়াজের পাশাপাশি ভারত থেকেও পেঁয়াজ আসত। কিন্তু কয়েক মাস ধরেই দেশটি থেকে পেঁয়াজ আসছে না। আবার পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুরসহ যেসব জেলায় পেঁয়াজের উৎপাদন বেশি হয়, সেসব এলাকার হাটে এখন বেশি দামে বিক্রি হচ্ছে, যা বাজারে প্রভাব ফেলছে। মসলাজাতীয় পণ্যের বড় পাইকারি বাজার শ্যামবাজারের…
Read Moreভৈরবে ইউপি চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যা
২ জুন ২০২১(বিবিনিউজ): কিশোরগঞ্জের ভৈরবে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মহিউদ্দিন প্রবাল (১৭)। প্রবাল নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউপির চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভূঁইয়ার ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানঘর থেকে প্রবালের লাশ উদ্ধার করে সিআইডি পুলিশ। কিশোর গ্যাংয়ের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড বলে স্থানীয় লোকজন দাবি করছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবে প্রবালের বাবার মাতৃকা জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতাল আছে। ওই ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সদস্যরা থাকেন।…
Read Moreআইপিএলের বাকী অংশে খেলতে পারছেন না সাকিব-মুস্তাফিজ
২ জুন ২০২১(বিবিনিউজ): স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের বাকী অংশে দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে খেলতে অনাপত্তি পত্র (এনওসি) দেয়া হবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়, টুর্নামেন্টের মাঝপথে গত ৪ মে চতুর্দশ আসরটি স্থগিত হয়। তবে টুর্নামেন্টের বাকী অংশ আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ, তাই ঐ দুই খেলোয়াড়কে এনওসি পত্র দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।রোববার একটি স্যাটেলাইট চ্যানেলের সাথে…
Read Moreআগামী ১৫ জুন থেকে ঢাবি’র পরীক্ষা সশরীরে নেবার সিদ্ধান্ত
২ জুন ২০২১(বিবিনিউজ): শিক্ষার্থীদের সেশনজট নিরসনকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনার্স ও মাস্টার্স পর্যায়ের স্থগিত সব পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে নেয়া হবে।নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আবাসিক হল না খোলার শর্তে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট পরীক্ষাসমূহ গ্রহণ করবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব পরীক্ষা গ্রহণ করা হবে।একইশর্তে একাডেমিক কাউন্সিলের পূর্ববর্তী সিদ্ধান্ত মোতাবেক অন্যান্য সেমিস্টার ফাইনাল, বার্ষিক কোর্স ফাইনাল ও ব্যবহারিক পরীক্ষাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে।তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সশরীরে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলে হার্ডওয়্যার ও ওয়েটল্যাব ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা ব্যতিত সকল পরীক্ষা…
Read Moreআজ সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু
২ জুন ২০২১(বিবিনিউজ): একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন আজ বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ি এ অধিবেশন আহবান করেছেন।এ অধিবেশনের দ্বিতীয় কার্য দিবস ৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। ওই দিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন।আর এটি হবে বৈশ্বিক মহামারি করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন। এর আগে গত বছর ১০ জুন করোনা মহামারির মধ্যে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন ২০২০-২০২১ অর্থ…
Read More