সাভারে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

১ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নারীসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে প্রীজনভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সাভারের আরাপাড়া ও বনপুকুর এলাকায় দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল, সাভারের কামাল রোডের টুকু মিয়ার ছেলে রুহুল আমিন (২৩), একই এলাকার আবুল বাশারের ছেলে আকাশ আহমেদ (২১), বিনোদবাইদের আলমদিনা রোডের অলি মিস্ত্রীর ছেলে…

Read More

নদীর তীর সংরক্ষণে ৩০৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

১ জুন ২০২১ (বিবিনিউজ ):জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৮৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পন্ডিতের হাট এলাকা ভাঙ্গন হতে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন।সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রেস ব্রিফিংয়ে প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।তিনি জানান, একনেকে ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকা…

Read More

সাভারের টিএলসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১ জুন ২০২১ (বিবিনিউজ ): ঢাকার সাভার পৌরসভার শহর সমন্বয় কমিটি ও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পৌর সভাকে বাস্তব সম্মত পরামর্শ ও সার্বিক সহযোগীতা উপলক্ষ্যে সম্প্রতি দিন ব্যাপী সভা অনুষ্ঠিত হয়। বিশেষ সাভার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাভার পৌর মেয়র হাজী মোঃ আব্দুল গনি। এতে বক্তব্য রাখেন, সাভার পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চেীধুরী,সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম মাজহার, আমিন বাজারের সহকারী কমিশনার ভুমি হ্যাপী দাস,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, পৌর কাউন্সিলর হাজী সেলিম মিয়া, রমজান…

Read More

স্কুলশিক্ষার্থীদের দেবে করোনার টিকা

১ জুন ২০২১ (বিবিনিউজ ):স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করবে সিঙ্গাপুর। সেখানকার প্রধানমন্ত্রী গতকাল সোমবার এ কথা বলেন। করোনার নতুন ধরনে অল্পবয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে বলে কর্মকর্তাদের সতর্কতার পর স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে যাচ্ছে সিঙ্গাপুর। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সংক্রমণ কিছুটা বৃদ্ধির প্রেক্ষাপটে নগররাষ্ট্রটি সম্প্রতি বিধিনিষেধের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে। তার মধ্যে রয়েছে স্কুল বন্ধ রাখা। ভারতে শনাক্ত করোনার নতুন ধরনে অধিকসংখ্যক শিশুর সংক্রমিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ঘোষণা দেন, ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। গতকাল…

Read More

আগামী ৬ জুন থেকে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা

১ জুন ২০২১ (বিবিনিউজ ):চিকিৎসকদের জন্য ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষার পুনঃতারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৩ মে থেকে ভাইভা পরীক্ষা শুরু করার কথা ছিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঘোষিত বিধিনিষেধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।গত ২৬…

Read More

গ্রাহক ‘প্রতারণায়’ স্বাস্থ্যমন্ত্রীর বোনের বিরুদ্ধে মামলা

১ জুন ২০২১ (বিবিনিউজ ):বীমারটাকা পরিশোধ না করায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও স্বাস্থ্যমন্ত্রীর বোন অধ্যাপক রুবিনা হামিদের বিরুদ্ধে গ্রাহকদের দায়ের করা মামলায় ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত। মামলার আসামিরা হলেন- সানলাইফ ইস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক রুবিনা হামিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নূরুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম রেজা, অডিট অফিসার মো. সাইদুর রহমান খান ও কোম্পানি সচিব মো. রবিউল ইসলামসহ আরো দুইজন। তাদের বিরুদ্ধে বিমা সংক্রান্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের হাকিম জোয়ার্দ্দারের ছেলে বশির আহমেদ, একই এলাকার মো. শামসুর…

Read More

বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতা

১ জুন ২০২১ (বিবিনিউজ ):গাজীপুর সিটি করপোরেশনের মধ্য ছায়াবীথি এলাকার বাসিন্দা মুজিবুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে এখনই জোরালো ভূমিকা রাখতে হবে। এর জন্য অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ বন্ধ করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা জরুরি। এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর শহরের আশপাশে গতকাল মধ্যরাত থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। আজ মঙ্গলবার সকালে কখনো ভারী, কখনো মাঝারি বৃষ্টি হতে থাকে। অতিবৃষ্টির কারণে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় থানার সামনে এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সামনের এলাকা পুরো ডুবে…

Read More

বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত

১ জুন ২০২১ (বিবিনিউজ ):মুষলধারে বৃষ্টির কবলে ঢাকা প্রিমিয়ার লিগ। দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার কারণে দুই দিনের জন্য খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।সোমবার টুর্নামেন্টের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয় দুইটি ম্যাচ। এছাড়া অন্য ম্যাচগুলোতেও ছিল বৃষ্টির বাগড়া। আর আজ (মঙ্গলবার) স্থগিত হয়ে গেল দিনের সবকয়টি ম্যাচ।আবহাওয়ার কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠের ছয়টি ম্যাচই পিছিয়ে দেয়া হয়েছে। শুধু আজকের খেলাই নয়, দুইদিনের জন্য স্থগিত করে দেয়া হয়েছে পুরো প্রিমিয়ার লিগই। দুপুরের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএম।

Read More

ছোট ছোট ভূকম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত

১ জুন ২০২১ (বিবিনিউজ ): টানা ছয় দফা মৃদু ভূমিকম্পে সিলেট শহরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের অন্য বড় শহরগুলো নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দেশের ভূমিকম্প বিশেষজ্ঞদের। কারণ, বেশির ভাগ বিশেষজ্ঞ মনে করছেন, টানা এই ভূকম্পন বড় ভূমিকম্পের আভাস। ভারতের মেঘালয়ের শিলং থেকে সিলেট হয়ে ভুটান পর্যন্ত ভূগর্ভে যে চ্যুতি আছে, তাতে বিপুল পরিমাণে শক্তি জমা হয়েছে। সেটি মৃদু ভূমিকম্পের মাধ্যমে বেরিয়ে এসে বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ২০১৬ সালে বিশ্বখ্যাত বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার জিওসায়েন্স–এ এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়,…

Read More

পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার

১ জুন ২০২১ (বিবিনিউজ ): সাভার ও ঢাকার ধামরাই থেকে এক গৃহবধুসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ও ধামরাইর ইসলামপুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ বলছে,গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় অজ্ঞাত পয়ত্রিশ বছর বয়সী এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি জানাতে পারেনি পুলিশ।অন্যদিকে ঢাকার ধামরাইর ইসলামপুর থেকে শরিফা বেগম…

Read More