স্টাফ রিপোর্টার,১ জুন ২০২১ (বিবিনিউজ ): ঢাকার সাভার পৌরসভার শহর সমন্বয় কমিটি ও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পৌর সভাকে বাস্তব সম্মত পরামর্শ ও সার্বিক সহযোগীতা উপলক্ষ্যে সম্প্রতি দিন ব্যাপী সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ সাভার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাভার পৌর মেয়র হাজী মোঃ আব্দুল গনি। এতে বক্তব্য রাখেন, সাভার পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চেীধুরী,সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম মাজহার, আমিন বাজারের সহকারী কমিশনার ভুমি হ্যাপী দাস,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, পৌর কাউন্সিলর হাজী সেলিম মিয়া, রমজান আলী,সাভার পৌর টিএলসির সদস্য সাংবাদিক শেখ বাশার, সাভার পৌর টিএলসির সদস্য নূর মোহাম্মদ নূরু ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক নাট্যকার গোলাম মোস্তফা কিষান। উপস্থিত বক্তারা বিভিন্ন সমস্যার কথা তুরে ধরে সমাধানের প্রস্তাব দেন।

সাভার পৌর পিতা মেয়র হাজী মোঃ আব্দুল গনী বলেন,জলবদ্ধতা দূর করনের জন্য ইতি মধ্যে বড় বড় ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ করা হযেছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা ভবন,শিল্পকলা ভবন,হকার্স মাকের্ট,কোরবানী গরুর হাট নিমার্ণসহ সাভার পৌর সভাকে নান্দনিক ভাবে সাজানোর লক্ষ্যে বাজেট প্রনয়ন করা হচ্ছে।
এর পূর্বে ব্র্যাক্্েরর সহযোগীতায় কলোনী উন্নয়নের জন্য পৌর প্রাক-বাজেট বরাদ্দ সংলাপ অনুষ্টিত হয়।
