ফ্লোরিডায় ভবন ধসে মৃত্যু ১ , আরো ৯৯ জনের প্রাণহানির আশঙ্কা

২৫ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ): যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচের কাছে সমুদ্রের সামনে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকারী দল তল্লাশী অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে আংশিকভাবে ধসে পড়া ভবনটির ধ্বংসস্তুপ থেকে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং আরো ৯৯ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।আটলান্টিক উপকূলের ১২ তলা ভবনটি বৃহস্পতিবার রাতে ধসে পড়ে, এ সময় বাসিন্দরা ঘুমিয়ে থাকায় অজ্ঞাত সংখ্যক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অ্যাপার্টমেন্টের একটি বড় অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।মিয়ামিতে আর্জেন্টাইন অধিবাসী নিকোলাস ফার্নান্দেজ (২৯) বলেছেন, ‘ভবনের একপাশ পুরোপুরি ধসে পড়েছে, সেখানে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই।’ ভবনে ফার্নান্দেজের…

Read More

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামী ২৯ জুন

২৫ জুন ২০২১(বিবিনিউজ): করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে ২৯ জুন।ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরম পূরণ চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।এইচএসসি পরীক্ষা ২০২১ উপলক্ষে কোন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এ সংক্রান্ত কোন ফি আদায় করা যাবে না।এবার করোনা অতিমারির কারণে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।২০২১ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য দেশের সকল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

Read More

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

২৫ জুন ২০২১(বিবিনিউজ) : কোভিড-১৯ সংক্রমন রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন থেকে পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।এ সময় জরুরী পরিসেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।জরুরী পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।জরুরী কারন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।এ বিষয়ে বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

Read More