১৫ জুন ২০২১(বিবিনিউজ ): অনলাইনে মৌখিক পরীক্ষা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক নিয়োগের কার্যক্রম রবিবার (২০ জুন) পর্যন্ত বন্ধ রাখতে বলেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রবিবার আদেশের জন্য দিন রেখেছেন। সে পর্যন্ত নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে বলেছেন হাইকোর্ট। গত ১০ জুন দর্শন বিভাগের ছয়জন শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। শিক্ষা সচিব, ইউজিসির চেয়ারম্যান, জাবি উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
Read MoreDay: June 15, 2021
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার
১৫ জুন ২০২১(বিবিনিউজ ): অস্ত্র ও গুলিসহ সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। দুপুরে শিমুুলিয়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব ৪। র্যাব ৪ জানায়,আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। পরে আজ দুপুরে শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৪। এসময় তার কাছ থেকে একটি পিস্তল,এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সন্ধ্যায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে…
Read Moreবিনা মূল্যে বার্গার না পেয়ে ১৯ কর্মীকে আটক করল পুলিশ
১৫ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ):বিনা মূল্যে বার্গার দিতে অস্বীকৃতি জানানোয় একটি ফাস্টফুডের দোকানের ১৯ কর্মীকে আটক করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের একদল পুলিশ সদস্য। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত শনিবার রাতে লাহোরের জনি অ্যান্ড জুগনি চেইন শপে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত লাহোর পুলিশের ৯ সদস্যকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খবরে বলা হয়, ঘটনার দুদিন আগে পুলিশের কয়েক সদস্য জনি অ্যান্ড জুগনি চেইন শপে যান। তাঁরা দোকানের কর্মীদের কাছে বিনা মূল্যে বার্গার চান। দোকানের কর্মীরা পুলিশকে বিনা মূল্যে বার্গার দিতে অস্বীকৃতি জানান। এতে পুলিশ…
Read Moreঢাকায় ‘রক কিং’ কিশোর গ্যাংয়ের ৫ জন আটক
১৫ জুন ২০২১(বিবিনিউজ):রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব।গতকাল সোমবার মধ্যরাতে র্যাব অভিযান চালিয়ে ‘রক কিং’ নামের কিশোর গ্যাংয়ের ওই পাঁচ সদস্যকে আটক করে। র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস আজ বলেন, রক কিং গ্যাংয়ের প্রধান সৈকত। তাঁর নেতৃত্বেই কিশোর গ্যাংয়ের সদস্যরা শনিরআখড়া এলাকায় তৎপরতা চালিয়ে আসছিল। র্যাব সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে একটি প্রাইভেট কারের পেছনে পেছনে একটি মোটরসাইকেল যাচ্ছিল। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি থেকে অনবরত হর্ন দেওয়া হচ্ছিল। পরে প্রাইভেট কারের সামনে এসে আরোহীদের হেনস্তা করেন মোটরসাইকেলে থাকা…
Read Moreপরীমনির মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ আদালতের
১৫ জুন ২০২১(বিবিনিউজ):ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) আদালত এই আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনিবলেন, সাভার থানায় করা চিত্রনায়িকা পরীমনির ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। এই মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা করা হয়েছে। ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে চিত্রনায়িকা পরীমনি গতকাল ব্যবসায়ী…
Read Moreএসএসসি-এইচএসসিতে বিকল্প মূল্যায়ন নিয়েও কাজ চলছে: শিক্ষামন্ত্রী
১৫ জুন ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি না, তা এ মুহূর্তে বলে দেওয়া যাচ্ছে না। এখনো চেষ্টা হচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা না নিতে পারলে বিকল্প কী মূল্যায়ন হতে পারে, সেসব নিয়েও কাজ চলছে। এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার অদূরে কেরানীগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠান বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। পরীক্ষা নেওয়া বা না নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাঁরা চেষ্টা করে যাবেন। এ জন্য আরও কিছুদিন দেখতে হবে। যদি একেবারেই সম্ভব না…
Read Moreভূমিকম্পঝুঁকি বিবেচনায় ভবনের নকশা প্রণয়ন ও নির্মাণ অপরিহার্য
১৫ জুন ২০২১(বিবিনিউজ):১৮৯৭ সালের ১২ জুন এ অঞ্চলের ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানে। যাতে জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষতি সাধিত হয়। দিনটি স্মরণ করে ১২ জুন বিএসআরএম নিবেদিত ভূমিকম্প–সচেতনতা দিবস ২০২১ উপলক্ষে ‘ভূমিকম্পঝুঁকি ও নিরাপদ ভবিষ্যৎ’ শিরোনামে প্রামাণ্যচিত্র ও ওয়েবিনার অনুষ্ঠিত হয়। শুরুতেই ‘ভূমিকম্পসহনশীল ভবন’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং পরে একই বিষয়ের ওপর আলোচনা করা হয়। সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিচার্সের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক, পিইঞ্জের গবেষণা ও উপস্থাপনায় ওয়েবিনার অনুষ্ঠিত হয়। সূচনা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের পাশাপাশি বাংলাদেশে…
Read Moreপরীমনির মামলায় নাসির , অমিসহ পাঁচজনের ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
১৫ জুন ২০২১(বিবিনিউজ):মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, আসামিদের ব্যাপারে সব ধরনের অনুসন্ধান চালানো হচ্ছে। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় গতকাল সোমবার নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় পরীমনি ছয়জনকে আসামি করেছেন। এর মধ্যে ব্যবসায়ী নাসির ও তুহিন সিদ্দিকীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। বাকি চারজন অজ্ঞাতনামা আসামি। গতকাল পুলিশের অভিযানে তিনজন নারীও গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন লিপি আক্তার (১৮), সুমি…
Read More