৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ): অলিম্পিক চলাকালীন অবস্থায় করোনা মহামারীতে চারটি প্রদেশে চলমান জরুরি অবস্থা আরো এক সপ্তাহের জন্য বৃদ্ধি করেছে জাপান।বৃহস্পতিবার সপ্তাহে প্রথমবারের মত দেশজুড়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জাপান সরকার। ইতোমধ্যেই দেশটির স্বাস্ব্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে জানিয়েছেন করোনার ডেল্টা ভেরিয়েন্ট প্রতিদিনই বিপদজনক হয়ে দেখা দিচ্ছে।এশিয়ার অন্যান্য দেশের তুলনায় জাপানে করোনায় আক্রান্তের সংখ্যা খুব একটা বেশী ছিল না। এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১৫ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। গত বছর মার্চে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারী সত্বেও জাপানে কখনই…
Read MoreMonth: July 2021
টিকটকার নারী ছিনতাইকারী গ্রেফতার
৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ):চট্টগ্রামে ছিনতাই কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ফারজানা বেগম (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ফারজানা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকার হিসেবে পরিচত। তিনি বাস্তবে একজন ছিনতাইকারী ও তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।আজ শনিবার ভোররাতে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। দুইদিন আগে তার স্বামী রুবেলকেও অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। বর্তমানে রুবেল পুলিশের রিমান্ডে রয়েছে।চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন জানায়, ফারজানা একজন ছিনতাইকারী। কিশোরদের নিয়ে তার নিজস্ব একটি ছিনতাইকারী দলও আছে। সে…
Read Moreসম্মানিত ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিতেন হেলেনা জাহাঙ্গীর
৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ):আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ হারানো আলোচিত হেলেনা জাহাঙ্গীর সম্মানিত ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিতেন বলে জানিয়েছে র্যাব। আজ শনিবার দুপুরে র্যাব হেডকোয়ার্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান। এসময় তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রথমে সখ্যতা তৈরি করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন সম্প্রতি গ্রেফতার হওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। যাদের কাছ থেকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হয়েছে সে বিষয়ে তথ্য আমরা পেয়েছি। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর সুনির্দিষ্ট…
Read Moreআগামীকাল রক্তাক্ত আগস্টের প্রথম দিন
৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ):শোকগাঁথা রক্তাক্ত আগস্টের প্রথম দিন আগামীকাল। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে।২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চারিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধিদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি প্রাণে বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হন।পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু…
Read Moreকর্মস্থলে না গেলে চাকরি থাকবে না, রাস্তায় চরম ভোগান্তি পোশাক শ্রমিকদের
৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ):গণপরিবহন বন্ধ থাকায় ভ্যান, রিকশা ও বিভিন্ন ছোট যানবাহনে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন কর্মজীবী মানুষ। পোশাক কারখানা খোলার খবর পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে তাঁদের। এতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। রাজবাড়ী শহরের নতুনবাজার বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাল রোববার থেকে পোশাক কারখানা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শ্রমিকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। কাউকে কাউকে জানানো হয়েছে ফোন করে। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারলে চাকরিতে সমস্যা হবে। চাকরি চলে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে তাঁরা বাধ্য হয়ে কর্মস্থলে ছুটছেন।…
Read Moreচীনে ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ):উচ্চ সংক্রামক ডেল্টা ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় চীন ও অস্ট্রেলিয়ায় শনিবার কোভি-১৯ বিধি-নিষেধে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভাইরাস আরো প্রাণঘাতি এবং মহামারি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ার আগে দ্রুত এর মিউটেশন প্রতিরোধে বিশ্বের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবানের পর এই পদক্ষেপ নেয়া হয়।কয়েক মাসে চীনে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় শনিবার আরো দু’টি এলাকা ফুজিয়ান প্রদেশ এবং মেগাসিটি চংকিংয়ে সংক্রমণ ছড়িয়েছে।নানজিয়াং সিটিতে একটি ডেল্টা ক্লাস্টার সংক্রমণ থেকে ২শ’রও বেশী লোকের সংক্রমণের সম্পৃক্ততা পাওয়া গেছে, সেখানে আন্তর্জাতিক বিমান বন্দরে ৯ জন পরিচ্ছন্নতা কর্মীর করোনা পজেটিভ পাওয়া গেছে। শনিবার…
Read Moreআমিনবাজার সালেহপুর সেতু মেরামত করায় মহাসড়কের এক পাশে দ্বিতীয় দিনের মত যানচলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার,৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ):ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতু মেরামত করায় মহাসড়কের এক পাশে দ্বিতীয় দিনের মত যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সাভার ট্রাফিক পুলিশ জানায়,ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতু দেবে যাওয়ায় গতকাল সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা মেরামত শুরু করেন। মেরামত চলবে আরও তিন দিন। এঘটনায় মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। শুধু আরিচাগামী লেন দিয়ে যানচলাচল করছে। এঘটনায় যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এছাড়া ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে।
Read Moreসাভারে একটি কারখানা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে একটি ফ্যাক্টরির ভিতর থেকে রবিন মোল্ল্যা (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার পৌর এলাকার জারা কেমিক্যাল ওয়ার্কস এন্ড ইলেকট্রনিক্স কারখানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত যুবক ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কলারঙ গ্রামের মটুম মোল্ল্যার ছেলে। পুলিশ বলছে, সকালে ওই ফ্যাক্টরির ভিতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ক্যাটিং ম্যান রবিন মোল্ল্যার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।এবিষয়ে…
Read Moreসরকারী কর্মকর্তারা সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে:কে এম আলী আজম
স্টাফ রিপোর্টার,৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ):সারাদেশে চলমান লক ডাউন আরও বাড়ানো হবে কি হবে না আগামী দু’এক দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।শনিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) বৃক্ষ রোপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এসময় আরও বলেন,সরকারী কর্মকর্তারা সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা মাঠে কাজ করে যাচ্ছেন বলেও বলেন তিনি। বৃক্ষ রোপন শেষে তিনি বিপিএটিসির বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।বৃক্ষ…
Read Moreসাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ আর বেচে নেই
৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ আর নেই। আজ শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ এই সংসদ সদস্যের একমাত্র তনয় মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তার নির্বাচনী এলাকা চান্দিনাসহ কুমিল্লাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী,…
Read More