সরকারী কর্মকর্তারা সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে:কে এম আলী আজম


স্টাফ রিপোর্টার,৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ):সারাদেশে চলমান লক ডাউন আরও বাড়ানো হবে কি হবে না আগামী দু’এক দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
শনিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) বৃক্ষ রোপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এসময় আরও বলেন,সরকারী কর্মকর্তারা সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা মাঠে কাজ করে যাচ্ছেন বলেও বলেন তিনি। বৃক্ষ রোপন শেষে তিনি বিপিএটিসির বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।
বৃক্ষ রোপনে এসময় বিপিএটিসির রেক্টর মনজুর হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment