২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ বলেন, ‘চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত চিফ অব নেভাল স্টাফ রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ এয়ার চিফকে এই এয়ার চিফ মার্শালের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।’ইমরুল কায়েস বলেন, অনুষ্ঠানের পর, প্রধানমন্ত্রী বিমান বাহিনীর প্রধানকে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন এবং বিমান বাহিনী প্রধান এ সময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।প্রধানমন্ত্রীর…
Read MoreDay: July 27, 2021
‘সজীব ওয়াজেদ জয়: তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : ‘সজীব ওয়াজেদ জয়: তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে ‘সজীব ওয়াজেদ জয়: তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণভবনে দ্বিভাষিক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। বইটির ইংরেজি সংস্করণের নাম ‘সজীব ওয়াজেদ জয়: আ স্পিরিটেড গ্রেসফুল জার্নি’। ১৬০ পৃষ্ঠার বইটির উপদেষ্টা সম্পাদক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।বইটি সম্পাদনা করেছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ…
Read More১৮ বছরের ঊর্ধ্বে সবাই টিকা পাবেন ৭ আগস্ট থেকে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) :আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ের টিকাদান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
Read More১৪ দিনেও খোঁজ মিলেনি কলেজ অধ্যক্ষের
স্টাফ রিপোর্টার, ২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : নিখোঁজের ১৪ দিনও খোঁজ মিলেনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন (৩৬) গত মঙ্গলবার (১৩ জুলাই) সাভার উপজেলার আশুলিয়ার থানার রূপায়ন মাঠ বেরন (৬তলা) এলাকার নিজবাসা স্বপ্ন নিবাস থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার ছোট ভাই দিপক চন্দ্র বর্মন (গত ২২ জুলাই) আশুলিয়ার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। কিন্তু অদ্যবদি তার কোন খবর পাওয়া যায়নি। নিখোঁজ মিন্টু চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে। নিখোঁজ ছেলের সন্ধানে সবার প্রতি অনুরোধ করছের তার বাবা ও…
Read Moreজাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘এমফিল লিডিং টু পিএইচডি’ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট-এর অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন গবেষক ভর্তির বিজ্ঞপ্তি গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১ আগস্ট বিকাল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।
Read Moreসরকারী বিধিনিষেধ অমান্য করে সাভারে গার্মেন্টস কারখানা খোলা
স্টাফ রিপোর্টার,২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সরকারী বিধি নিষেধ অমান্য করে সাভারে কিছু গার্মেন্টস কারখানা খোলা রেখেছে কারখানা মালিক। তবে কারখানা গুলোতে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মালিকরা কারখানা ছুটি দিয়ে দেন। শ্রমিকরা জানায়,সরকারী বিধি নিষেধ অমান্য করে সাভারে কয়েকটি গার্মেন্টস খোলা রাখেন মালিকপক্ষ। গার্মেন্টস খোলা রয়েছে জানতে পেরে কারখানা গুলোর সামনে গেলে মালিকরা কারখানা ছুটি দিয়ে দেন। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যান। এদিকে সাভার ও আশুলিয়ায় কিছু গার্মেন্টস মাস্ক ও পিপি তৈরি হওয়ায় সেগুলো খোলা রয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন বলছে,সরকারী বিধি ভঙ্গ করে কোন মালিক কারখানা খোলা রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া…
Read Moreস্বামীকে পুলিশের সঙ্গে দেখেই শিল্পার চিৎকার
২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : পর্নকাণ্ডে জামিন পাননি বলিউডের তারকা অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তাকে আরও ১৪ দিনের জন্য জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। গত সোমবার রাজকে গ্রেফতার করা হয়। স্বামীর এমন কাণ্ডে নজরদারিতে রয়েছেন শিল্পাও। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে, একের পর এক প্রজেক্ট হাতছাড়া হচ্ছে শিল্পার। বলিউডের আলোচিত এ তারকা দম্পতির বাড়িতে শুক্রবার অভিযান চালিয়েছে পুলিশ। সেসময় রাজ কুন্দ্রাও ছিলেন সঙ্গে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্বামীকে দেখেই চিৎকার করে উঠেন শিল্পা। তিনি স্বামীর উদ্দেশ্যে বলেন, কী দরকার ছিল এসবের। আমাদের তো সবই ছিল। পরিবারের সুনাম নষ্ট…
Read Moreপাহাড় ধসে ৬ রোহিঙ্গার মৃত্যু
২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ও পানিতে ভেসে ৬ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। এর মধ্যে বালুখালী ক্যাম্প-১০-এ পাহাড় ধসে মারা গেছেন ৫ জন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। আর পালংখালী ক্যাম্প-১৮-এ পানিতে ভেসে গেছে এক রোহিঙ্গা শিশু। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামুদ্দৌজা নয়ন। তিনি বলেন, ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। বৃষ্টিতে খালে গোসল করতে নেমে পানিতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে।…
Read Moreসজীব ওয়াজেদ জয়ের আজ জন্মদিন
২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন আজ। সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এদিনে (২৭ জুলাই) জন্ম গ্রহন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দু’জনের স্বপ্ন বাস্তায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পনপথ্য কারিগর…
Read Moreসরকারি কর্মকর্তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে : প্রধানমন্ত্রী
২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিরা জনগণের শাসক নয় সেবক হিসেবে কাজ করবে। দেশের বয়স্ক নাগরিকদের কেউ যাতে টিকাদান থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ভাল কাজের জন্য যেমন তাদেরকে পুর¯ৃ‹ত করা হবে, তেমনি মন্দকাজের জন্যও শাস্তি নিশ্চিত করা হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ভ্যাকসিন কেনা এবং দেয়া শুরু হয়েছে। ব্যাপকভাবে ভ্যাকসিন দিতে হবে যাতে দেশের সকলেই সুরক্ষিত থাকে। ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সম্মুখ সারির যোদ্ধাদের পরিবারই শুধু নয়, তাদের বাড়িতে যারা কাজ করে তাদেরকেও যেন ভ্যাকসিন দিয়ে দেয়া হয়। তাতে,…
Read More