স্টাফ রিপোর্টার, ২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) : নিখোঁজের ১৪ দিনও খোঁজ মিলেনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন (৩৬) গত মঙ্গলবার (১৩ জুলাই) সাভার উপজেলার আশুলিয়ার থানার রূপায়ন মাঠ বেরন (৬তলা) এলাকার নিজবাসা স্বপ্ন নিবাস থেকে সে নিখোঁজ হয়।
এ ঘটনায় তার ছোট ভাই দিপক চন্দ্র বর্মন (গত ২২ জুলাই) আশুলিয়ার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। কিন্তু অদ্যবদি তার কোন খবর পাওয়া যায়নি।
নিখোঁজ মিন্টু চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে। নিখোঁজ ছেলের সন্ধানে সবার প্রতি অনুরোধ করছের তার বাবা ও মা।
জানা গেছে, মিন্টু চন্দ্র বর্মন সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার (১৩ জুলাই) সাভার উপজেলা আশুলিয়ার রুপায়ন মাঠ বেরন (ছয় তলা) এলাকার নিজ বাসা স্বপ্ন নিবাস থেকে সে নিখোঁজ হয় । এ পর থেকে তার কোন সন্ধান মেলেনি। তার সেল ফোনটি সেই দিন থেকে বন্ধ পাওয়া গেছে। এদিকে তার নিজ গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামেও তার সন্ধান মেলেনি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় তার বৃদ্ধ বাবা-মা মৃত্যুশয্যায়।
অধ্যক্ষের ভাই দিপক চন্দ্র বর্মন বলেন, আমার দাদা নিখোঁজের ১৪ দিন হল বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে না পেয়ে (গত ২২ জুলাই) আশুলিয়ার থানায় একটি সাধারন ডাইরি করি।
জিডির দায়িত্বপ্রাপ্ত কমকর্তা উপ-পরিদশ (এসআই) মিলন ফকির ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, নিখোঁজ অধ্যক্ষ মিন্টু চন্দ বর্মনকে
খুঁজে বের করার চেষ্টা করছি । ওই অধ্যক্ষ ও কার দুই বন্ধু মিলে দুই বছর আগে বেরন (৬তলা) রুপায়ন মাঠ এলাকায় ভাড়া বাড়িতে স্কুলটি শুরু করেন। এক বন্ধুকে ফোনে পাওয়া গেছে আর এক বন্ধুকর ফোন বন্ধ। তাই সব বিষয়েও তদন্ত চলছে। সিডিআর কপি হাতে পেয়েছি। অধ্যক্ষের সবশেষে অবস্থান বিমানবন্দর হাজী ক্যাম্প ছিল। তার পর থেকে কার ফোন বন্ধ। শিগগিরই তাকে খুঁজে বের করা হবে জানান এই কমকতা।
