আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনের বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে হামলা চালিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক হেফাজত কর্মীর বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী ওই হেফাজত কর্মীর কঠোর শাস্তি দাবি করে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। গেল ২৯ মার্চ এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়,আশুলিয়ার খেজুরবাগান এলাকায় মাসজিদুন নূর নামের একটি মসজিদে ইমামতি করতেন মাসুদ মোস্তফা নামের এক ব্যক্তি। পরে গত কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ওই মসজিদের ইমাম হেফাজত নেতাকর্মীদের নিয়ে নরেন্দ্র মোদিকে…

Read More

ধামরাইয়ে ৩৫ মণের কোরবানির গরু বিক্রির অপেক্ষায় খামারি

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামে ৩৫ মণ ওজনের গোপালকে (কোরবানির গরু) ঈদুল আযহার কোরবানির জন্য তৈরি করা হয়েছে। খামারি শখের বশে হয়ে ওই গরুর নাম দিয়েছে গোপাল। ৩৫ মণ ওজনের এ গরুটির দাম উঠেছে মাত্র ১২ লাখ টাকা। খামাররি প্রত্যাশা আরও বেশি। এখন গোপাল কি পারবে খামারি মো. সাজাহান মিয়ার প্রত্যাশা পূরণ করতে। ২০-২২ লাখ টাকা হলেই গরুটি বিক্রি করা হবে বলে জানিয়েছেন খামারি মো. সাজাহান মিয়া। গত বছর কোরবানির সময় এ গরুটির দাম হয়েছিল ৮ লাখ টাকা। কাঙ্ক্ষিত মূল্য না হওয়ায় সাজাহান মিয়া গত ঈদে…

Read More

ধামরাইয়ে ছেলের বিরুদ্ধে মা বাবার ওপর হামলার অভিযোগ

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে ছেলের বিরুদ্ধে মা বাবার ওপর হামলা ও বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ ওঠেছে। এমনকি বাবা মাকে বেদম পিটিয়ে আহত করেছেন ওই ছেলে। এ ঘটনায় বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (৩০ জুন) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মঙ্গল মিয়ার (৬০) বড় ছেলে মাসুদ হোসেন (৩৫) ও ছোট ছেলে আলমগীর হোসেন (৩০)। দুই ছেলের কেউ বাবা মাকে দেখাশোনা করেন না। মঙ্গল মিয়া স্ত্রী আমেনা খাতুনকে (৫৫) নিয়ে আলাদা ঘরে থাকেন। দুইদিন পূর্বে মঙ্গল মিয়া স্ত্রীর…

Read More

জাবির ছাত্র জাহিদ ৭দিন ধরে নিখোঁজ

স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র জাহিদ হাসান রাজু এক সপ্তাহ ধরে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জাহিদের সন্ধানের দাবি জানিয়েছে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। কর্মক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। হন্য হয়ে সন্তানকে খুঁজছেন মা। কিন্তু কেউই সন্ধান দিতে পারছেন না। উল্টো কয়েকটি প্রতারক চক্র ছেলেকে পাওয়া গেছে দাবি করে টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবেই নাজুক পরিস্থিতিতে দিন কাটছে পরিবারটির। নিখোঁজ শিক্ষার্থীর মা আকলিমা বেগম বলেন, আমার ছেলে ঢাকার মিরপুরে থাকতো। গত বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগরিবের নামাজ পড়তে বের হয় জাহিদ। তবে…

Read More

ধামরাইয়ের বালিথায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকা লুট

স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে পল্লীবিদ্যুৎ সাবস্টেশনে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই বালিথা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান। জানা গেছে, রাত দেড়টার দিকে ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বালিথা গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ির দেয়াল টপকে হাফ প্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির ভেতর প্রবেশ করে। এরপর বাসার কলাপ্সিবল গেটের তালা ভেঙে প্রথমে নিচতলায়…

Read More

সাভারের আশুলিয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ভাড়াটিয়া রিকশা গ্যারেজের ম্যানেজার রুবেলের (৪০) বিরুদ্ধে।ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (৩০ জুন) রাতে আশুলিয়ার চারাবাগ স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে রুবেল। রুবেল স্থানীয় একটি রিকশা গ্যারেজের ম্যানেজার বলে জানা গেছে। সে তার বাবা মায়ের সাথে ওই এলাকায় ভাড়া থাকেন। তবে তার বিস্তারিত জানা যায়নি।ভুক্তভোগী ওই শিশুর বাবা জানান, তিনি ডিস্ট্রিক্ট পরিবহনের চালক ও স্ত্রী পোশাক কারখানায়…

Read More

সাভারে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসুচী পালন

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসুচী পালন করেছে সাভার উপজেলা যুবলীগের নেতা-কর্মী।বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় বৃক্ষরোপণ করেন তারা। বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফয়সাল আহমেদ। এসময় কয়েক’শ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান জনি, বনগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক আশরাফসহ স্থানীয় আরো অনেকে।

Read More

কানাডা ও যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙ্গা ভয়াবহ দাপদাহ

১ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ):কানাডার পশ্চিমাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ ভয়াবহ দাপদাহের কবলে পড়েছে। এ দুই অঞ্চলের ওপর দিয়ে রেকর্ড ভাঙ্গা ভয়াবহ তাপদাহ প্রবাহিত হওয়া অব্যাহত থাকায় এ ব্যাপারে বুধবার তাদের সতর্ক করে দেয়া হয়েছে। এদিকে পুলিশ এমন অস্বাভাবিক পরিস্থিতির কারণে হিটস্ট্রোকে অনেক মানুষের মৃত্যুর কথা জানিয়েছে। খবর এএফপি’র।কানাডীয় পুলিশ ও স্থানীয় পরীক্ষা কেন্দ্র জানায়, তাপদাহের কারণে জরুরি সেবা সম্প্রসারিত করা হয়েছে। ভ্যানকুভার এলাকায় শুক্রবার থেকে কমপক্ষে ১৩৪ জন আকস্মিকভাবে প্রাণ হারিয়েছে এবং ব্রিটিশ কলম্বিয়ায় আরো শতাধিক লোক মারা গেছে।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘এ সপ্তাহের তাপমাত্রা নজিরবিহীন।…

Read More

ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে জি.এম. কাদেরের আহবান

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সরকারিভাবে লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।তিনি আজ এক বিবৃতিতে আরো বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিত্তবানদের উচিত হবে অতিমারি করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো।তিনি নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতেন। তিনি ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। দেশে দিন…

Read More

সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): নিরাপদ জীবনের জন্য করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধসহ লকডাউনে সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় জনগণের সুরক্ষায় শেখ হাসিনা সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসহায়, কর্মহীন মানুষের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান।দেশে নানা দুর্যোগে এবং…

Read More