১ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামে ৩৫ মণ ওজনের গোপালকে (কোরবানির গরু) ঈদুল আযহার কোরবানির জন্য তৈরি করা হয়েছে। খামারি শখের বশে হয়ে ওই গরুর নাম দিয়েছে গোপাল।
৩৫ মণ ওজনের এ গরুটির দাম উঠেছে মাত্র ১২ লাখ টাকা। খামাররি প্রত্যাশা আরও বেশি। এখন গোপাল কি পারবে খামারি মো. সাজাহান মিয়ার প্রত্যাশা পূরণ করতে।
২০-২২ লাখ টাকা হলেই গরুটি বিক্রি করা হবে বলে জানিয়েছেন খামারি মো. সাজাহান মিয়া। গত বছর কোরবানির সময় এ গরুটির দাম হয়েছিল ৮ লাখ টাকা। কাঙ্ক্ষিত মূল্য না হওয়ায় সাজাহান মিয়া গত ঈদে গোপালকে বিক্রি করেননি। এবারও খামারি কোরবানির ওই পশু নিয়ে বিপাকে পড়েছেন।
খামারি সাজাহান বলেন, গরুটিকে সন্তানের মতো লালন পালন করছি আমি নিজে ও আমার স্ত্রী মায়াবতী। স্বাভাবিক খাবার খাওয়াচ্ছি বলেই গত ঈদে বিক্রি না করেও এ পর্যন্ত গরুটি স্বাভাবিক ও সুস্থ রয়েছে। তবে গরুটির জন্য কয়েকটি ফ্যান চালাতে হয় রাতের বেলা ঘুমানোর সময়। ফ্যান ছাড়া গোপাল ঘুমাতে পারে না। প্রতি সপ্তাহেই পশু চিকিৎসক এনে পশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রুটিন মাফিক তাকে খাওয়ানো হয়।
গত ঈদে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় বিক্রি করিনি। এবার প্রত্যাশা অনুযায়ী মূল্য পেলেই গরুটি বিক্রি করে দেব। ২০-২২ লাখ টাকা মূল্য হলেই গরুটি বিক্রি করব।
