আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনের বাড়িতে হামলা


স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে হামলা চালিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক হেফাজত কর্মীর বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী ওই হেফাজত কর্মীর কঠোর শাস্তি দাবি করে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। গেল ২৯ মার্চ এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়,আশুলিয়ার খেজুরবাগান এলাকায় মাসজিদুন নূর নামের একটি মসজিদে ইমামতি করতেন মাসুদ মোস্তফা নামের এক ব্যক্তি। পরে গত কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ওই মসজিদের ইমাম হেফাজত নেতাকর্মীদের নিয়ে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসলে প্রতিহতের ঘোষনা দেন ও বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করেন। পরে ওই মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লী ও এলাকাবাসীর মাঝে অসন্তোষ দেখা দিলে মসজিদ কতৃপক্ষ ওই ইমামকে বহিস্কার করে। পরে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কুটুক্তি করার প্রতিবাদ করলে বহিস্কার হওয়া ইমাম মাসুদ মোস্তফা হেফাজত নেতাকর্মীদের নিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে ও তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেন। এঘটনায় ওই মসজিদের সাবেক ইমাম জনপ্রিয় এই ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে বিভিন্ন মানুষের মাঝে মিথ্যা বক্তব্য দিয়ে তার সম্মান ক্ষুন্ন করছে। এবিষয়ে মসজিদ কর্তৃপক্ষ ওই ইমামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন। স্থানীয় ব্যক্তি জয়নাল মাষ্টার বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তি করার অভিযোগে তাকে মসজিদ থেকে বহিস্কার করা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে মসজিদে নানা অনিয়ম এরও অভিযোগ রয়েছে।
এবিষয়ে আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে কিছু লোকজনকে নিয়ে মিথ্যা অভিযোগ ছড়িয়ে তার সম্মান ক্ষুন্ন করছে তিনি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলেও বলেন তিনি।

Related posts

Leave a Comment