বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত

bonduk juddoঢাকার ধামরাইয়ে র‌্যাব ২ এর সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে । এসময় আহত হয়েছে দুই র‌্যাব সদস্য ও তিন ডাকাত।
মঙ্গলবার বিকেল সাড়ে চার টার দিকে ধামরাইর কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এঘটনা ঘটে।
এবিষয়ে র‌্যাব ২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন র‌্যাবের কাছে তথ্য ছিলো বিকেলে কেলিয়ার একটি রাস্তাদিয়ে একটি এনজিওর টাকাসহ একটি গাড়ি যাবে। ওই টাকাসহ গাড়িটি আটক করতে পারে ডাকাতরা। এসময় র‌্যাব ২ এর একটি টহল দল ওই রাস্তাদিয়ে যাওয়ার সময় কেলিয়া এলাকায় একটি রাস্তার মধ্যে দেখতে পান তিনটি মোটরসাইকেলে বেশ কয়েকজন লোকজন দাড়িয়ে আছে। এসময় র‌্যাব সদস্যরা গাড়ি থেকে নামলে কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা র‌্যাবের উপর গুলি ছুড়ে । এসময় র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিন ডাকাত নিহত হয়। এসময় র‌্যাবের দুই সদস্য ও তিন ডাকাত আহত হয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ নিহত তিন ডাকাতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি বিদেশী পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত র‌্যাব ও ডাকাত সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ডাকাতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment