সাভার আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত ১০

ahotoপাওনা টাকা চাওয়ায় সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের চার জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। এঘটনায় বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সেনওয়ালিয়া এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় মুদি দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিলেন রাজন মিয়া। পরে প্রায় একবছর আগে তার দোকানে ৩৫’শ টাকার বাকি সদাই কেনেন স্থানীয় ভাড়াটিয়া বাবুল হোসেন। পরে বাবুল আজ ওই এলাকার ভাড়া বাসা ছেড়ে আশুলিয়ার পানধোয়া এলাকায় ভাড়া বাসা নেন। এসময় রাজন মিয়া পাওনা ৩৫’শ টাকা বাবুলের কাছে চান। পরে বাবুল টাকা না দিয়ে সন্ত্রাসীদের ভাড়া করে এনে রাজনকে কুপিয়ে জখম করে। পরে রাজনের বাবা আব্দুর রাজ্জাক ছেলেকে বাচাতে আসলে সন্ত্রাসীরা এলোপাথারী ভাবে গুলি ছুড়ে । এসময় সন্ত্রাসীদের গুলিতে রাজন মিয়া (৩৫) ও তার ভাই সজিব মিয়া (২৫) রনি মিয়া (২৪) ও মাসুম মিয়া গুলিবিদ্ধ হয়। এদিকে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় রাজনের বাবা আব্দুর রাজ্জাক (৬৫) ও তাদের পরিবারের সদস্য তাসলিমা (৩১) ও পাপিয়াসহ আর তিনজনকে পিটিয়ে আহত করে বাড়ি ঘরে ব্যাপক হামলা ও ভাঙচুর করে আলমারি ভেঙ্গে নগদ দুই লক্ষ টাকাসহ মালামাল লুটপাট করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এস আই জামিলুর বলেন বিষয়টি তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment