বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ

oborodবকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বাজারে এঘটনা ঘটে।

শ্রমিকরা জানায় আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে অবস্থিত ইউনাইটেড টাউজার গার্মেন্টসে কাজ করেন প্রায় আড়াই হাজার শ্রমিক।

মালিকপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন দিতে পারেনি। আজ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন না দেওয়ায় তারা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়িয়ে দেয়। এঘটনায় ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে গত কয়েকদিন আগে বকেয়া বেতন না পাওয়ায় ওই কারখানায় ব্যাপক ভাঙচুর চালায় শ্রমিকরা।

Related posts

Leave a Comment