সাভারে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস কাপ ক্রীকেট টুর্ণামেন্ট ২০১৮

গতকাল শনিবার বিকেলে রেডিওকলোনী কল্যাণ সমিতির আয়োজনে সাভার রেডিওকলোনী স্কুল মাঠে এ ক্রীকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীকেট টুর্ণামেন্ট বার্তা বিভাগকে হারিয়ে ধামরাই মহাশক্তি প্রেরণ কেন্দ্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বলেন বর্তমান সরকার খেলাধুলা বান্ধব সরকার তাই খেলা ধুলায় সরকার অনেক উন্নতি করেছে। খেলা ধুলা মানুষের মনকে সবসময় সতেজ রাখে বলেও জানান তিনি। ৬ এপ্রিল ৮ টি দলকে নিয়ে ক্রীকেট টুর্ণামেন্টটি শুরু…

Read More

স্ত্রীকে নিয়ে সুখের সংসারে রুবেল হ্যাপি!

মডেল নানজিন আখতার হ্যাপী এখন অতীত তার জীবনে। সব ভুলে নতুন করে গড়ে তুলতে চাইছেন নিজেকে। বাংলাদেশের ক্রিকেট-তারকা রুবেল হোসেন এখন অনেকটাই পরিণত। নতুন স্ত্রী-কে নিয়ে সুখের সংসার তার। রুবেলের স্ত্রী-র নাম ইসরাত জাহান দোলা। বাগেরহাটের এই সুন্দরীর সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন রুবেল। বেশ কিছুদিন আগেই ইসরাত জাহানের সঙ্গে বিয়ে হয়েছে রুবেলের। শনিবার স্ত্রী-র সঙ্গেই রুবেল দুটো সেলফি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার স্ত্রী’। পরে ভালবাসার সাইন-ও দিয়েছেন। তবে ছবিতে বোঝা যায়নি রুবেল ও তাঁর স্ত্রী বাগেরহাটে রয়েছেন না কি ঢাকা-তে। তিনি খোলসাও করেননি। রুবেল ছবি পোস্ট…

Read More

সদরঘাট থেকে ৪১টি রুটে লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট টার্মিনাল থেকে ৪১টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। আজ রবিবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। রবিবার সকালের কালবৈশাখীর আঘাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গাছে উপড়ে গেছে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরে আবারো বৃষ্টি হতে পারে। সকালে বৃষ্টির পরিমাণ ছিল ৫০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।

Read More

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে সিরাজগঞ্জ, নওগাঁ, নোয়াখালী ও মাগুরায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো সাতজন আহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর- কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, কাজীপুর উপজেলার ডিগ্রি তেকানি গ্রামের মো. শামসুল হক (৫৫) ও তার ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরমান হোসেন (১৪) বজ্রপাতে নিহত হয়েছে। সকাল ৯টার দিকে ক্ষেত থেকে বাদাম তোলার সময় বজ্রপাতে তারা মারা যান। কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, কামারখন্দে বজ্রপাতে কাদের হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের বাড়ির পাশে মাঠে এ ঘটনা ঘটে। কাদের হোসেন উপজেলার জামতৈল…

Read More

কামারখন্দে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে কাদের হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের বাড়ির পাশে মাঠে এ ঘটনা ঘটে। নিহত কাদের হোসেন উপজেলার জামতৈল ইউনিয়নের পেস্তককুড়া গ্রামের মৃত আহের মণ্ডলের ছেলে। জানা যায়, রবিবার সকালে কৃষক কাদের হোসেন বাড়ির পাশে ধান কাটতে মাঠে যান। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

Read More

জরুরি সাহায্য না পেলে রোহিঙ্গা শিবিরে বিপর্যয়ের আশংকা: আইওএম

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) সতর্ক করে দিয়ে বলেছে, আসছে বর্ষা ও ঘূর্ণিঝড় মৌসুমের আগে জরুরি অর্থায়ন নিশ্চিত করা না হলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলো ‘অনিবার্য হুমকির’ মুখোমুখি হবে। আইওএম বলেছে, দাতা সংস্থাগুলোকে আসছে বর্ষা ও ঘূর্ণিঝড় মৌসুমের আগে ভূমিধস ও অন্যান্য দুর্যোগ থেকে বাঁচাতে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জীবন রক্ষাকারী ব্যবস্থা এবং ক্যাম্পের লোকদের জন্য খাদ্যের সংগ্রহ নিশ্চিত করতে হবে। এই অনিবার্য হুমকি মোকাবেলায় আগামী ৬ সপ্তাহের মধ্যে জরুরি অর্থায়ন নিশ্চিত করতে হবে। সংস্থাটি জানায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে গত আগস্ট থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় ক্যাম্পগুলোর জন্য…

Read More

প্যারালাইসিসের আশঙ্কায় খালেদা জিয়া, হতে পারেন অন্ধ: ব্যক্তিগত ৩ চিকিৎসক

এখনই যথাযথ সুচিকিৎসা না পেলে প্যারালাইজড হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারেন কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এমনকি তিনি অন্ধও হয়ে যেতে পারেন। এমন আশঙ্কার কথা জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত তিন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন- নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুর রহমান, অর্থপেডিকস বিশেষজ্ঞ প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ ও চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল কুদ্দুস। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তারা প্রত্যেকেই দাবি করেন, কারাগারে খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তার বয়স এবং রোগের ভয়ংকর অবনতির…

Read More

বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের কর্ম-পরিকল্পনার কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

সিডনী, ২৯ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের প্রয়োজনীয় পরিকল্পনা ও কর্মপন্থা প্রণয়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, ‘২০২১ সাল থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই সেভাবে বাংলাদেশকে উন্নয়নের জন্য আমরা পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছি,’ তিনি শনিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের গৃহিত বিভিন্ন স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্যই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশ হবার যোগ্যতা অর্জনে সমর্থ…

Read More

পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মার্কিন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবে উ.কোরিয়া

সিউল, ২৯ এপ্রিল : উত্তর কোরীয় নেতা তাদের দেশের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র যে বন্ধ করা হয়েছে সেটা দেখাতে আগামী মাসে মার্কিন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র। সিউলের প্রেসিডেন্টের মুখপাত্র ইয়োন ইউং-চান জানান, ‘কিম বলেছেন যে তিনি মে মাসে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়াটি দেখাতে তিনি শিগগিরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবেন।’ ওই মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে শুক্রবারের ঐতিহাসিক সম্মেলন চলাকালে কিম এমন কথা বলেন।

Read More