গতকাল শনিবার বিকেলে রেডিওকলোনী কল্যাণ সমিতির আয়োজনে সাভার রেডিওকলোনী স্কুল মাঠে এ ক্রীকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীকেট টুর্ণামেন্ট বার্তা বিভাগকে হারিয়ে ধামরাই মহাশক্তি প্রেরণ কেন্দ্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল।
অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বলেন বর্তমান সরকার খেলাধুলা বান্ধব সরকার তাই খেলা ধুলায় সরকার অনেক উন্নতি করেছে। খেলা ধুলা মানুষের মনকে সবসময় সতেজ রাখে বলেও জানান তিনি।
৬ এপ্রিল ৮ টি দলকে নিয়ে ক্রীকেট টুর্ণামেন্টটি শুরু হয়েছিলো। খেলাটি দেখার জন্য অনেক দর্শনার্থী ভীড় করেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী আহমদ কামরুজ্জামান,উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র ১ এর আবাসিক প্রকৌশলী আখতার হোসেন মজুমদার,রেডিওকলোনী কল্যাণ সমিতির সভাপতি এমদাদ হোসেন,সাধারণ সম্পাদক এলিজা আক্তারসহ আরো অনেকে।
সাভারে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস কাপ ক্রীকেট টুর্ণামেন্ট ২০১৮
