মডেল নানজিন আখতার হ্যাপী এখন অতীত তার জীবনে। সব ভুলে নতুন করে গড়ে তুলতে চাইছেন নিজেকে। বাংলাদেশের ক্রিকেট-তারকা রুবেল হোসেন এখন অনেকটাই পরিণত। নতুন স্ত্রী-কে নিয়ে সুখের সংসার তার।
রুবেলের স্ত্রী-র নাম ইসরাত জাহান দোলা। বাগেরহাটের এই সুন্দরীর সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন রুবেল। বেশ কিছুদিন আগেই ইসরাত জাহানের সঙ্গে বিয়ে হয়েছে রুবেলের। শনিবার স্ত্রী-র সঙ্গেই রুবেল দুটো সেলফি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার স্ত্রী’। পরে ভালবাসার সাইন-ও দিয়েছেন।
তবে ছবিতে বোঝা যায়নি রুবেল ও তাঁর স্ত্রী বাগেরহাটে রয়েছেন না কি ঢাকা-তে। তিনি খোলসাও করেননি। রুবেল ছবি পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল। শনিবার বিকেল পর্যন্ত সেই পোস্টে ৭১ হাজারেরও বেশি লাইক, শেয়ার হয়েছে এক হাজারেরও বেশি। ঝড়ের গতিতে প্রতি মুহূর্তেই লাইক, কমেন্টের সংখ্যা বাড়ছে।
