
সাভার,শেখ এ কে আজাদ(বিবিনিউজ): বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন বলেন একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে একটি ভূঁইফোড় অনলাইন ব্যবহার করে। ফারুক হাসান তুহিন আরও বলেন তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করে আসছেন।
গত ২০ অক্টোবর একটি অনলাইন পত্রিকা সকালের বাংলা – জিরো থেকে হিরো কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন পর্ব- ১ নামে শিরোনাম দিয়ে মিথ্যা ভূয়া ভিত্তিহীন সংবাদ প্রচারের নিন্দা জানান ফারুক হাসান তুহিন। মিথ্যা ভিত্তি সংবাদ প্রচার করায় আইনের আশ্রয় নিবেন বলেও জানান ফারুক হাসান।
আগামী ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায়। ফারুক হাসান তুহিন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় তাকে রাজনৈতিকভাবে হেয় করার চক্রান্েেত একটি মহল ভূইফোড় অনলাইন পত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে।
