সন্ত্রাস ও মাদক দমনে সকলকে এগিয়ে আসার আহবান: সাইফুল আলম খাঁন

সাভার,শেখ এ কে আজাদ(বিবিনিউজ): জামায়েত বিএনপি মদদে সন্ত্রাস ও মাদক দমনে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে কাউন্দিয়ায় আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম খাঁন এ মন্তব্য করেন।তিনি আরো বলেন আমি চেয়ারম্যান থাকা অবস্থায় এ ইউনিয়নে কোন ধরনের ভুমিদুস্যু ও মাদক ছিলো না। বর্তমানে এ ইউনিয়নে মাদক আর দখলে স্বর্গরাজ্যে পরিনিত হয়েছে। সরকারের জিরো ট্রলারেন্স বাস্তবায়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন তিনি।
সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম খানের বাসভবনে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।
আগামী ২৬ অক্টোবর শিক্ষা পরিবার সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিতসভায় কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মেছের আলীর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর শাহ আলী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম মোল্লা, সাভার থানা আওয়ামীলীগ নেতা কাইয়ুম খান ঝন্টু ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম খাঁন।
আয়োজিত সভায় বক্তারা বলেন, কাউন্দিয়া ইউনিয়নটি সাভার উপজেলার মধ্যে হওয়া সত্বেও বিগত দিয়ে এখানে উন্নয়নের ছোয়া লাগেনি। কিন্তু গত কয়েক বছর ধরে এই ইউনিয়নটি ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাউন্দিয়াবাসী ঢাকা-১৪ আসনের সাথেই থাকতে চান বলে দাবি করেন।
সভায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কয়েক’শ সাধারন মানুষ অংশ নেয়।

Related posts

Leave a Comment